রাজবাড়ীর পাংশায় নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাংশা পৌরসভার আজিজ সরদার বাসস্ট্যান্ড সংলগ্ন ‘জান্নাতি কম্পিউটার অ্যান্ড ফটোকপি’ নামের দোকান থেকে তাঁর লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
নিহত আহসান হাবীব লিঙ্কন পাংশা পৌরসভার কুরাপাড়া এলাকার আকমল হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বাড়ি থেকে দুপুরের খাবার খেয়ে নিজের দোকানে আসেন লিঙ্কন। দীর্ঘ সময় ধরে দোকানের শাটার বন্ধ দেখে আশপাশের ব্যবসায়ীদের সন্দেহ হয়। পরবর্তীতে তাঁরা সাটার খুলে ভেতরে লিঙ্কনকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
দ্রুত তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্ত ও তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন