রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুসে বাংলাদেশের জাতীয় পতাকা ওড়ানোর অভিযানে যাচ্ছেন এভারেস্টজয়ী পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রাশিয়ার উদ্দেশে যাত্রা করবেন তিনি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঢাকার রাশিয়ান হাউসে আয়োজিত সংবাদ সম্মেলন ও পতাকা হস্তান্তর অনুষ্ঠানে ইকরামুল হাসান শাকিলের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। অভিযানে পতাকাটি সঙ্গে নিয়ে এলব্রুসের চূড়ায় তা উত্তোলন করবেন তিনি।
ককেশাস পর্বতমালায় অবস্থিত মাউন্ট এলব্রুসের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৬৪২ মিটার। প্রায় ১৫ দিনের এই অভিযানে সেপ্টেম্বর মাসে রাশিয়ায় অবস্থান করবেন শাকিল।
আয়োজকেরা জানান, মাউন্ট এলব্রুসের চূড়ায় বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে দেশের পর্বতারোহণের সক্ষমতা তুলে ধরার পাশাপাশি তরুণদের মধ্যে অ্যাডভেঞ্চার ও অনুসন্ধানের আগ্রহ বাড়ানোর লক্ষ্য রয়েছে। একই সঙ্গে এ অভিযান বাংলাদেশ ও রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবেও তুলে ধরা হচ্ছে।
অভিযানটি যৌথভাবে আয়োজন করছে রাশিয়ান হাউস ইন ঢাকা ও বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি)।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন