সংবাদ

চালুর এক বছর পার না হতেই বন্ধ লোহাগাড়া ট্রমা সেন্টার

প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)
প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পিএম

চালুর এক বছর পার না হতেই বন্ধ লোহাগাড়া ট্রমা সেন্টার
ছবি : সংবাদ

চুক্তি নবায়ন না হওয়ায় চালুর মাত্র এক বছরের মাথায় বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের লোহাগাড়া ট্রমা সেন্টার। ফলে মহাসড়কে দুর্ঘটনাকবলিত আহতদের দ্রুত চিকিৎসাসেবা প্রদানকারী এই কেন্দ্রটির সেবা কার্যক্রম গত ১ সেপ্টেম্বর থেকে পুরোপুরি স্তব্ধ হয়ে পড়েছে। এতে কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় রোগীদের মাঝে তীব্র হতাশা দেখা দিয়েছে।

জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটে। আহতদের অনেকে চট্টগ্রাম শহরে পৌঁছানোর আগেই চিকিৎসার অভাবে মারা যান। এ বাস্তবতায় ২০১৩ সালে লোহাগাড়ার পদুয়া ইউনিয়নে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ২০ শয্যার এই ট্রমা সেন্টারটি নির্মাণ করা হয়। তবে জনবলসংকটে দীর্ঘদিন এটি বন্ধ ছিল। পরবর্তীতে স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর বিশেষ প্রচেষ্টায় গত বছরের সেপ্টেম্বরে স্বাস্থ্য মন্ত্রণালয় ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের (সিআইএমসি) যৌথ উদ্যোগে কেন্দ্রটি চালু হয়।

চালু হওয়ার পর গত এক বছরে ট্রমা সেন্টারটিতে প্রায় ১২ হাজার আহত রোগীকে চিকিৎসা দেওয়া হয় এবং প্রতিদিন গড়ে ৬০-৭০ জন রোগী সেবা পেতেন। সিআইএমসি থেকে ৬ জন চিকিৎসক ও ১৫ জন নার্সসহ প্রয়োজনীয় কর্মী দেওয়া হয়েছিল। তবে গত ৩১ জুলাই সরকারের সঙ্গে সিআইএমসির চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। চুক্তি নবায়ন না হওয়া এবং প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়ায় ১ সেপ্টেম্বর থেকে চিকিৎসা সেবা পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

ট্রমা সেন্টারে কর্মরত কর্মচারীরা জানান, বকেয়া বেতন ও আনুষঙ্গিক সহায়তার ব্যাপারে নিশ্চিত আশ্বাস না পেয়ে তাঁরা সেবা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডালিম চৌধুরী (ডা. আবদুল্লাহ আল ইফরাম) জানান, সেন্টারটি পুনরায় চালুর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদা পাঠানো হয়েছে।

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. মুসলিম উদ্দিন বলেন, সরকারের কাছ থেকে চুক্তি নবায়ন ও অর্থ ছাড় না পাওয়ায় কেন্দ্রটি চালানো সম্ভব হচ্ছে না। অন্যদিকে, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান সম্প্রতি সেন্টারটি পরিদর্শন করে এটি দ্রুত চালু করার বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

চালুর এক বছর পার না হতেই বন্ধ লোহাগাড়া ট্রমা সেন্টার

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত