সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি দ্বিপক্ষীয় চুক্তি পর্যালোচনা করছে বর্তমান সরকার এবং এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চিফ হুইপ এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের মূল নীতি হলো ‘সবার আগে বাংলাদেশ’। দেশ ও জনগণের স্বার্থ রক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে যেকোনো অনৈতিক বা অসঙ্গতিপূর্ণ চুক্তি থেকে বের হয়ে আসার প্রক্রিয়ায় রয়েছে সরকার।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বন্দরের একটি চুক্তির উদাহরণ টেনে চিফ হুইপ বলেন, বিগত সরকার এমন কিছু চুক্তি করেছে যা দেশের স্বার্থ পরিপন্থী। এসব চুক্তি পর্যালোচনা করে একটি স্বাবলম্বী ও স্বাধীন অর্থনৈতিক অবস্থান তৈরি করতে চায় সরকার। এছাড়া, ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণের বিষয়ে ভারতের অবস্থান নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে দেশের বর্তমান অর্থনৈতিক স্থিতিশীলতার চিত্র তুলে ধরে নুরুল ইসলাম মনি জানান, বিগত সরকারের রেখে যাওয়া ২০৫ কোটি ডলারের ঋণ পরিশোধ করেছে বর্তমান সরকার। বর্তমানে দেশে ১৬ লাখ টন সারের মজুত রয়েছে এবং বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে আন্তরিকতার সঙ্গে কাজ করা হচ্ছে।
/

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন