সংবাদ

এবার রেফারি পকেট থেকে বের করবেন ‘কালো কার্ড’

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ এএম

এবার রেফারি পকেট থেকে বের করবেন ‘কালো কার্ড’
গ্যালারিতে গালাগালি বা বিশৃঙ্খলা করলেই রেফারি দেখাবেন ‘কালো কার্ড’! ছবি : সংগৃহীত

ফুটবল মাঠে হলুদ ও লাল কার্ডের ব্যবহারের সাথে সবাই পরিচিত হলেও এবার গ্যালারির বিশৃঙ্খলা দমাতে একেবারেই নতুন ‘কালো কার্ড’ চালু করেছে রোমানিয়া ফুটবল ফেডারেশন। তবে মাঠের কোনো খেলোয়াড় নয়, যুব ফুটবলে গ্যালারিতে অশোভন ও সহিংস আচরণ করা অভিভাবক ও দর্শকদের নিয়ন্ত্রণেই রেফারি এটি ব্যবহার করবেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রোমানিয়া ফুটবল কর্তৃপক্ষ এই প্রস্তাব অনুমোদন করেছে। নতুন নিয়মটি অনূর্ধ্ব-৭ থেকে অনূর্ধ্ব-১৬ পর্যন্ত সব যুব প্রতিযোগিতায় কার্যকর হবে। গ্যালারিতে থাকা অভিভাবকদের গালাগালি, মারামারি ও শিশুদের ওপর অতিরিক্ত মানসিক চাপ সৃষ্টি রোধ করতেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রোটোকল অনুযায়ী, গ্যালারিতে বিশৃঙ্খলা ঘটলে রেফারি প্রথমে খেলা সাময়িক থামিয়ে দুই দলের কোচদের মাধ্যমে দর্শকদের শান্ত করার চেষ্টা করবেন। তাতে কাজ না হলে খেলা ১০ মিনিটের জন্য স্থগিত করে খেলোয়াড়দের ড্রেসিংরুমে পাঠ দেওয়া হবে। এরপরেও দর্শকদের আচরণ না শুধরালে রেফারি ‘কালো কার্ড’ দেখাবেন। এই কার্ড প্রদর্শনের সঙ্গে সঙ্গেই ম্যাচটি স্থায়ীভাবে পণ্ড বলে গণ্য হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

এবার রেফারি পকেট থেকে বের করবেন ‘কালো কার্ড’

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ফুটবল মাঠে হলুদ ও লাল কার্ডের ব্যবহারের সাথে সবাই পরিচিত হলেও এবার গ্যালারির বিশৃঙ্খলা দমাতে একেবারেই নতুন ‘কালো কার্ড’ চালু করেছে রোমানিয়া ফুটবল ফেডারেশন। তবে মাঠের কোনো খেলোয়াড় নয়, যুব ফুটবলে গ্যালারিতে অশোভন ও সহিংস আচরণ করা অভিভাবক ও দর্শকদের নিয়ন্ত্রণেই রেফারি এটি ব্যবহার করবেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রোমানিয়া ফুটবল কর্তৃপক্ষ এই প্রস্তাব অনুমোদন করেছে। নতুন নিয়মটি অনূর্ধ্ব-৭ থেকে অনূর্ধ্ব-১৬ পর্যন্ত সব যুব প্রতিযোগিতায় কার্যকর হবে। গ্যালারিতে থাকা অভিভাবকদের গালাগালি, মারামারি ও শিশুদের ওপর অতিরিক্ত মানসিক চাপ সৃষ্টি রোধ করতেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রোটোকল অনুযায়ী, গ্যালারিতে বিশৃঙ্খলা ঘটলে রেফারি প্রথমে খেলা সাময়িক থামিয়ে দুই দলের কোচদের মাধ্যমে দর্শকদের শান্ত করার চেষ্টা করবেন। তাতে কাজ না হলে খেলা ১০ মিনিটের জন্য স্থগিত করে খেলোয়াড়দের ড্রেসিংরুমে পাঠ দেওয়া হবে। এরপরেও দর্শকদের আচরণ না শুধরালে রেফারি ‘কালো কার্ড’ দেখাবেন। এই কার্ড প্রদর্শনের সঙ্গে সঙ্গেই ম্যাচটি স্থায়ীভাবে পণ্ড বলে গণ্য হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত