জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১২ সেপ্টেম্বর) টানা ১০ ঘণ্টা গাজীপুরের কাশিমপুর ও এর আশপাশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার এক জরুরি বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাশিমপুর জোনাল অফিস। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহক সেবার মান বাড়াতে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ১১ কেভি ফিডার ছোট করা ও লাইন আপগ্রেডেশনের কাজ হাতে নেওয়া হয়েছে। এই কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা নির্ধারিত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্থগিত রাখা হচ্ছে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে–কাশিমপুরের আংশিক এলাকা, বিএডিসি গেটের সামনের অংশ, রফিকুল স্কুলসংলগ্ন এলাকা, কাশিমপুর স্ট্যান্ডের পশ্চিম পাশ, রিফুজি পাড়া, হাজিপাড়া, জিতার মোড়, আলিম এলাকা, কবরস্থানসংলগ্ন এলাকা, জামাল টাওয়ার সংলগ্ন এলাকা, মল্লিকা বাজার, নয়াপাড়া, হাকের নল, লালদিঘি, খানকা শরিফসংলগ্ন এলাকা ও রওশন মার্কেট এলাকা।
তবে নির্ধারিত সময়ের আগেই আপগ্রেডেশন কাজ শেষ হলে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে। সাময়িক এই বিভ্রাটের জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কাশিমপুর জোনাল অফিস কর্তৃপক্ষ।
/

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন