সংবাদ

পদ্মায় পিলারের সঙ্গে নৌকার ধাক্কা, ছাত্রদল নেতা নিখোঁজ

প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ এএম

পদ্মায় পিলারের সঙ্গে নৌকার ধাক্কা, ছাত্রদল নেতা নিখোঁজ
ছবি : সংবাদ

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে নৌকা ভ্রমণে এসে হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে তিন যাত্রী নদীতে পড়ে যান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দুজনকে উদ্ধার করা সম্ভব হলেও ঝিনাইদহের শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুজ্জামান রকি এখনো নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সূত্র ও নৌকা ভ্রমণে আসা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাতলাগড়ী ঘাট থেকে ১২৩ জন ভ্রমণকারী একটি বাল্কহেডে করে ভেড়ামারার সোলাইমান শাহের মাজারে বেড়াতে আসেন। মাজার পরিদর্শন শেষে রাতে তারা শৈলকুপার উদ্দেশে ফিরছিলেন। পথে রাত ৯টা ১০ মিনিটের দিকে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় পৌঁছালে নদীর তীব্র স্রোতে বাল্কহেডটির পেছনের অংশ ৪ নম্বর পিলারের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে রাকিবুজ্জামান রকি, লিটন ও ওহাব নামে তিনজন নদীতে পড়ে যান।

তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান চালিয়ে লিটন ও ওহাবকে পানি থেকে জীবিত উদ্ধার করা হলেও রকির কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ রকিকে উদ্ধারে ঈশ্বরদী ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং নৌ পুলিশ যৌথভাবে কাজ করছে। রকির বন্ধু আনিসুজ্জামান বলেন, ‘রকি নদীতে পড়ে যাওয়ার পর আমি তাকে ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু ধরে রাখতে পারিনি। তবে সে বেশ শক্তিশালী এবং সাঁতার জানে। আমরা আশা করছি, তাকে জীবিত উদ্ধার করা যাবে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, নিখোঁজ ছাত্রদল নেতাকে উদ্ধারে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত বলেন, তিনজনের মধ্যে দুজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। নদীর তীব্র স্রোত ও রাতের অন্ধকারের কারণে উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হলেও উদ্ধারকারী দল সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

পদ্মায় পিলারের সঙ্গে নৌকার ধাক্কা, ছাত্রদল নেতা নিখোঁজ

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত