সংবাদ

দেশে সারের সংকট নেই, দুষ্টচক্র মজুদের চেষ্টা করছে : কৃষিমন্ত্রী

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পিএম

দেশে সারের সংকট নেই, দুষ্টচক্র মজুদের চেষ্টা করছে : কৃষিমন্ত্রী
ছবি : সংবাদ

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তবে একটি অসাধু চক্র সার মজুদের চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, কৃত্রিম সংকট তৈরিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর সামনে রেখে শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফুলগাজীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী জানান, কৃষকদের সহায়তা করতে প্রথম ধাপে সারা দেশে ১ লাখ ১০ হাজার ‘কৃষক কার্ড’ বিতরণ করা হবে। এর মধ্যে ফেনীর সাড়ে সাত হাজার কৃষক এই কার্ড পাবেন। আগামী ১৭ সেপ্টেম্বর ফেনী সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

এর আগে মন্ত্রী ফুলগাজীতে প্রধানমন্ত্রীর সমাবেশস্থল পরিদর্শনের পাশাপাশি সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন। এ সময় তিনি কৃষকদের আশ্বস্ত করে বলেন, দেশে পর্যাপ্ত সার মজুদ রয়েছে। ফলে সার নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মাহবুব উল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার, কৃষি বিভাগের উপপরিচালক আতিক উল্লাহ, বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রামবিষয়ক সহসম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য আবু তালেবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

দেশে সারের সংকট নেই, দুষ্টচক্র মজুদের চেষ্টা করছে : কৃষিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তবে একটি অসাধু চক্র সার মজুদের চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, কৃত্রিম সংকট তৈরিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর সামনে রেখে শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফুলগাজীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী জানান, কৃষকদের সহায়তা করতে প্রথম ধাপে সারা দেশে ১ লাখ ১০ হাজার ‘কৃষক কার্ড’ বিতরণ করা হবে। এর মধ্যে ফেনীর সাড়ে সাত হাজার কৃষক এই কার্ড পাবেন। আগামী ১৭ সেপ্টেম্বর ফেনী সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

এর আগে মন্ত্রী ফুলগাজীতে প্রধানমন্ত্রীর সমাবেশস্থল পরিদর্শনের পাশাপাশি সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন। এ সময় তিনি কৃষকদের আশ্বস্ত করে বলেন, দেশে পর্যাপ্ত সার মজুদ রয়েছে। ফলে সার নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মাহবুব উল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার, কৃষি বিভাগের উপপরিচালক আতিক উল্লাহ, বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রামবিষয়ক সহসম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য আবু তালেবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত