সংবাদ

রাজধানীর শাহবাগ থেকে ২ ভবঘুরের লাশ উদ্ধার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পিএম

রাজধানীর শাহবাগ থেকে ২ ভবঘুরের লাশ উদ্ধার
শাহবাগ থানা। ছবি : সংগৃহীত

রাজধানীর শাহবাগ এলাকার দুটি পৃথক স্থান থেকে অজ্ঞাতপরিচয় দুই ভবঘুরে ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে জাতীয় ঈদগাহের প্রধান ফটক সংলগ্ন ফুটপাত এবং কদম ফোয়ারা মোড় এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতদের আনুমানিক বয়স যথাক্রমে ৬৫ ও ৪৫ বছর বলে জানিয়েছে শাহবাগ থানা পুলিশ। উদ্ধারের পরপরই লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) তৌফিক হাসান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সুপ্রিম কোর্ট সংলগ্ন ফুটপাত ও জাতীয় ঈদগাহ এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে তিনি জানান, নিহত ব্যক্তিরা ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণেই তাঁদের মৃত্যু হয়েছে।

মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ও নিহতদের পরিচয় শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর শাহবাগ থেকে ২ ভবঘুরের লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর শাহবাগ এলাকার দুটি পৃথক স্থান থেকে অজ্ঞাতপরিচয় দুই ভবঘুরে ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে জাতীয় ঈদগাহের প্রধান ফটক সংলগ্ন ফুটপাত এবং কদম ফোয়ারা মোড় এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতদের আনুমানিক বয়স যথাক্রমে ৬৫ ও ৪৫ বছর বলে জানিয়েছে শাহবাগ থানা পুলিশ। উদ্ধারের পরপরই লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) তৌফিক হাসান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সুপ্রিম কোর্ট সংলগ্ন ফুটপাত ও জাতীয় ঈদগাহ এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে তিনি জানান, নিহত ব্যক্তিরা ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণেই তাঁদের মৃত্যু হয়েছে।

মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ও নিহতদের পরিচয় শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত