সংবাদ

ভাইভায় কোনো বিশেষ সুবিধা নয়, মেধাই হবে মূল ভিত্তি: পানিসম্পদমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পিএম

ভাইভায় কোনো বিশেষ সুবিধা নয়, মেধাই হবে মূল ভিত্তি: পানিসম্পদমন্ত্রী
পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : সংগৃহীত

সরকারি বা যেকোনো চাকরির ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করিয়ে দেওয়ার কোনো সুযোগ বা পরিকল্পনা বর্তমান সরকারের নেই বলে সাফ জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। প্রচলিত নিয়ম অনুযায়ী সম্পূর্ণ মেধার ভিত্তিতেই প্রার্থীদের মূল্যায়ন করা হবে বলে তিনি স্পষ্ট করেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ‘ফল সেমিস্টার ফ্রেশার্স ওরিয়েন্টেশন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্য করে পানিসম্পদমন্ত্রী বলেন, "শুধু চাকরি লাভ কিংবা পুঁথিগত বিদ্যা অর্জনই জীবনের শেষ কথা নয়। দেশ ও জাতির কল্যাণে অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে হবে। মেধা বিকাশের পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে উচ্চ নৈতিকতার আদর্শে বলীয়ান হতে হবে।"

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, একশ্রেণীর অসাধু মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয়ে ভুল ব্যাখ্যা ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করছে, যার ফলে জনগণ ও সরকার উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রযুক্তির উদ্ভাবন যেন দেশের ক্ষতি না করে, সে জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান মন্ত্রী।

দেশের পানিসম্পদ ব্যবস্থাপনা ও অর্থনৈতিক অগ্রগতি প্রসারে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানান, পদ্মা ব্যারেজ ও বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার। এসব মেগা প্রকল্প বাস্তবায়ন হলে দেশের অর্থনৈতিক কাঠামো আরও শক্তিশালী ও গতিশীল হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ভাইভায় কোনো বিশেষ সুবিধা নয়, মেধাই হবে মূল ভিত্তি: পানিসম্পদমন্ত্রী

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সরকারি বা যেকোনো চাকরির ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করিয়ে দেওয়ার কোনো সুযোগ বা পরিকল্পনা বর্তমান সরকারের নেই বলে সাফ জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। প্রচলিত নিয়ম অনুযায়ী সম্পূর্ণ মেধার ভিত্তিতেই প্রার্থীদের মূল্যায়ন করা হবে বলে তিনি স্পষ্ট করেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ‘ফল সেমিস্টার ফ্রেশার্স ওরিয়েন্টেশন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্য করে পানিসম্পদমন্ত্রী বলেন, "শুধু চাকরি লাভ কিংবা পুঁথিগত বিদ্যা অর্জনই জীবনের শেষ কথা নয়। দেশ ও জাতির কল্যাণে অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে হবে। মেধা বিকাশের পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে উচ্চ নৈতিকতার আদর্শে বলীয়ান হতে হবে।"

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, একশ্রেণীর অসাধু মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয়ে ভুল ব্যাখ্যা ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করছে, যার ফলে জনগণ ও সরকার উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রযুক্তির উদ্ভাবন যেন দেশের ক্ষতি না করে, সে জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান মন্ত্রী।

দেশের পানিসম্পদ ব্যবস্থাপনা ও অর্থনৈতিক অগ্রগতি প্রসারে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানান, পদ্মা ব্যারেজ ও বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার। এসব মেগা প্রকল্প বাস্তবায়ন হলে দেশের অর্থনৈতিক কাঠামো আরও শক্তিশালী ও গতিশীল হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত