বাগেরহাটের মোংলায় এক মুদি ব্যবসায়ীর গুদাম থেকে চোরাচালানের মাধ্যমে সংগৃহীত প্রায় ১৬ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মংলা পৌর শহরের প্রধান বাজারের ‘মেসার্স শোভা স্টোর’-এর মালিক সবুর তালুকদারের গুদামে এই অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনাকারী কোস্টগার্ড সদস্যরা গুদামে তল্লাশি চালিয়ে ৭৮টি ব্যারেলে অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার অপরিশোধিত সয়াবিন তেল উদ্ধার ও জব্দ করেন। অভিযোগ রয়েছে, ব্যবসায়ী সবুর দীর্ঘদিন ধরে এসব অপরিশোধিত সয়াবিন তেলের সঙ্গে বিভিন্ন ভেজাল উপাদান মিশিয়ে বাজারে বিক্রি করে আসছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড এই সফল অভিযান পরিচালনা করে ৭৮ ব্যারেল চোরাই তেল জব্দ করেছে। জব্দকৃত তেল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং কোস্টগার্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এর আগেও র্যাবের এক অভিযানে উক্ত ব্যবসায়ী সবুর তালুকদারের গুদাম থেকে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ ভোজ্যতেল জব্দ করা হয়েছিল।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন