গ্যাস ও বিদ্যুতের সংকটকে জাতীয় সংকট হিসেবে আখ্যায়িত করে তা সমাধানে জামায়াতে ইসলামীকে সরকারের পাশাপাশি ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, সংকট নিরসনে সহযোগিতা না করে জামায়াত লংমার্চের নামে লংড্রাইভ শুরু করেছে।
রোববার (১৩ আগস্ট) দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার তেঁতুলতলা মায়াধরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, ১৯৯৬ সালে জামায়াত বিএনপির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আওয়ামী লীগকে সঙ্গে নিয়েছিল। বর্তমানেও জ্বালানি সংকটকে ঢাল বানিয়ে জামায়াত আওয়ামী লীগকে প্রকাশ্যে বিক্ষোভ দেখানোর মতো দুঃসাহস জুগিয়ে যাচ্ছে। এ সময় জামায়াত আমীরকে উদ্দেশ্যে করে লংমার্চের নামে লংড্রাইভ বন্ধের আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল ও তাদের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগের রাজনীতি দেশে পঁচে-গলে ধ্বংস হয়ে গেছে। তাদের ফেরার কোনো সুযোগ নেই। দেশের মানুষ তাদের আর কোনোভাবেই গ্রহণ করবে না।
জামায়াত দলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের সাম্প্রতিক কিছু মন্তব্যের তীব্র সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, গুপ্ত বট বাহিনী বা সোশ্যাল মিডিয়া ট্রোলের মাধ্যমে জামায়াত নেতারা বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের চরিত্র হনন করছেন। তারা দেশের কোনো আইন বা শৃঙ্খলা বাহিনীকে তোয়াক্কা না করে নিজস্ব বাহিনী পরিচালনায় ব্যস্ত।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন