বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় সুজন শেখ (২৩) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফকিরহাট থানা পুলিশ উপজেলার হোচলা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত সুজন শেখ হোচলা গ্রামের মৃত শেখ আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে সুজন শেখ তার স্ত্রী ও সন্তানকে নিয়ে নৈশভোজ শেষে ঘুমাতে যান। পরবর্তীতে রোববার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে স্ত্রী হোসনে আরা বেগম ঘুম থেকে উঠে ঘরের আড়ার সঙ্গে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন। পরে প্রতিবেশীরা এসে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে ফকিরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন