দীর্ঘদিন ধরে আটকে থাকা পলিসিধারীদের বৈধ বিমা দাবি পরিশোধের প্রক্রিয়ায় আরও একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
সংশ্লিষ্ট জীবন বিমা কোম্পানিগুলোর সম্পদ ও সিকিউরিটি বন্ডসহ বিভিন্ন বিকল্প উৎস থেকে অর্থ সংস্থান করে দ্বিতীয় দফায় মোট ৫ হাজার ৮৬৮ জন পলিসিধারীর ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকার বিমা দাবি পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী সোমবার পাঁচটি জীবন বিমা কোম্পানির এই সমস্ত গ্রাহকদের হাতে তাদের দীর্ঘদিন প্রতীক্ষিত প্রাপ্য অর্থ আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হবে।
আইডিআরএ সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, আসন্ন দ্বিতীয় দফার এই কার্যক্রমে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৩ হাজার ৬০০ জন পলিসিধারীর ১২ কোটি টাকা পরিশোধ করা হবে। এছাড়া হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের ১ হাজার ১৪৫ জন গ্রাহক পাবেন ৪ কোটি ৯৮ লাখ ৮ হাজার ৫১৪ টাকা। ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫৮০ জন পলিসিধারীকে দেওয়া হবে ৫ কোটি টাকা। সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের ৩০০ জন গ্রাহকের জন্য বরাদ্দ করা হয়েছে ৫৫ লাখ ৩০ হাজার টাকা এবং সানলাইফ ইন্স্যুরেন্সের ২৪৩ জন পলিসিধারীর পাওনা ৫০ লাখ ১৮ হাজার ৪৫৭ টাকা পরিশোধ করা হবে। সব মিলিয়ে এবারের দফায় ৫ হাজার ৮৬৮ জন গ্রাহকের ২৩ কোটি টাকারও বেশি বিমা দাবি নিষ্পত্তি হতে যাচ্ছে।
এর আগে গত ৩ সেপ্টেম্বর আইডিআরএর সুদৃঢ় হস্তক্ষেপে প্রথম দফায় সাতটি জীবন বিমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন পলিসিধারীর ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা বিমা দাবি পরিশোধ করা হয়েছিল। এই দুই দফা মিলিয়ে এখন পর্যন্ত মোট ৮ হাজার ৪১৭ জন পলিসিধারীর ৩৭ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ১১৭ টাকার বিমা দাবি পরিশোধের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হলো।
বর্তমান আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের বলিষ্ঠ নেতৃত্বে পলিসিধারীদের ন্যায্য দাবি পরিশোধ নিশ্চিত করা, সামগ্রিক বিমা খাতে কঠোর শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের হারানো আস্থা পুনর্গঠনের লক্ষ্যেই এই বিশেষ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
নিয়ন্ত্রক সংস্থার এমন সময়োপযোগী পদক্ষেপে বিমা খাতের ওপর গ্রাহকদের দীর্ঘদিনের অনাস্থা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। আইডিআরএ জানিয়েছে, অপরিশোধিত বৈধ দাবি নিষ্পত্তির এই চলমান প্রক্রিয়া এখানেই থেমে থাকছে না। বরং বাকি থাকা বৈধ দাবিগুলোও পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন