সংবাদ

বিষাক্ত কীটনাশক দিয়ে কৃষকের জমির ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

প্রতিনিধি, পোরশা (নওগাঁ)
প্রতিনিধি, পোরশা (নওগাঁ)
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পিএম

বিষাক্ত কীটনাশক দিয়ে কৃষকের জমির ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
ছবি : সংবাদ

নওগাঁর পোরশায় ঘামঝরানো স্বপ্নের আবাদ ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা। এক রাতে বিষাক্ত কীটনাশক স্প্রে করে এক কৃষকের সাড়ে পাঁচ বিঘা জমির রোপণ করা আমন ধান একবারে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার নিতপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের হাতিপিঠা নামক জমিতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম গাজীউর রহমান। তিনি ওই গ্রামের মৃত সবুরুদ্দীনের ছেলে।

জমির মালিক কৃষক গাজীউর রহমান জানান, শ্রীকৃষ্ণপুর মৌজার সরকারি খাস খতিয়ানের প্রায় সাড়ে পাঁচ বিঘা জমি ১৯৮৯ সালে তিনি ও তার স্ত্রী তাসকেরা বেগম ৯৯ বছরের জন্য পত্তন পান। এর পর থেকেই নিয়মিত জমিটিতে আবাদ করে আসছেন তারা। প্রতিবারের মতো চলতি মৌসুমেও সাড়ে পাঁচ বিঘা জমিতে আমন ধানের চারা রোপণ করেছিলেন। ক্ষতিকর পোকার হাত থেকে বেঁচে ধানখেতটি বেশ সতেজ ও সবুজ হয়ে উঠেছিল। কিন্তু রাতের অন্ধকারে দুর্বৃত্তরা বিষাক্ত ঘাসমারা বা কীটনাশক স্প্রে করে পুরো জমির ধান পুড়িয়ে দিয়েছে। এতে তার প্রায় ২ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।

সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়া কৃষক গাজীউর জানান, এ ঘটনায় তিনি জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বিষাক্ত কীটনাশক দিয়ে কৃষকের জমির ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁর পোরশায় ঘামঝরানো স্বপ্নের আবাদ ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা। এক রাতে বিষাক্ত কীটনাশক স্প্রে করে এক কৃষকের সাড়ে পাঁচ বিঘা জমির রোপণ করা আমন ধান একবারে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার নিতপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের হাতিপিঠা নামক জমিতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম গাজীউর রহমান। তিনি ওই গ্রামের মৃত সবুরুদ্দীনের ছেলে।

জমির মালিক কৃষক গাজীউর রহমান জানান, শ্রীকৃষ্ণপুর মৌজার সরকারি খাস খতিয়ানের প্রায় সাড়ে পাঁচ বিঘা জমি ১৯৮৯ সালে তিনি ও তার স্ত্রী তাসকেরা বেগম ৯৯ বছরের জন্য পত্তন পান। এর পর থেকেই নিয়মিত জমিটিতে আবাদ করে আসছেন তারা। প্রতিবারের মতো চলতি মৌসুমেও সাড়ে পাঁচ বিঘা জমিতে আমন ধানের চারা রোপণ করেছিলেন। ক্ষতিকর পোকার হাত থেকে বেঁচে ধানখেতটি বেশ সতেজ ও সবুজ হয়ে উঠেছিল। কিন্তু রাতের অন্ধকারে দুর্বৃত্তরা বিষাক্ত ঘাসমারা বা কীটনাশক স্প্রে করে পুরো জমির ধান পুড়িয়ে দিয়েছে। এতে তার প্রায় ২ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।

সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়া কৃষক গাজীউর জানান, এ ঘটনায় তিনি জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত