রাজধানী ও এর আশপাশের এলাকায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে। তবে বিকেলের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ। সোমবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া বিভাগ আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মঙ্গলবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২ মিনিটে এবং বুধবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৫ মিনিটে।
/

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন