সংবাদ

আজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ এএম

আজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো এক দিনের সরকারি সফরে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির এই সফরকে ঘিরে সুরমা নদীর তীরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।  

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। নির্ধারিত সূচি অনুযায়ী, বেলা ১১টা ১৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এরপর মোটর শোভাযাত্রা নিয়ে তিনি সিলেট সার্কিট হাউজে পৌঁছাবেন এবং সেখানে গার্ড অব অনার গ্রহণ করবেন।

সফরের অংশে দুপুরে রাষ্ট্রপতি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। বিকেল সাড়ে ৩টায় সিলেট নগর ভবনের সামনে সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। অনুষ্ঠান শেষে সার্কিট হাউজে অবস্থান করবেন এবং রাত ৮টায় বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেটজুড়ে নিচ্ছ ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানান, রাষ্ট্রপতির সুরক্ষায় এক হাজার ২০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া সিসিকের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনায় ১ হাজার ২০০ আমন্ত্রিত অতিথির আসনের সংস্থান রাখা হয়েছে বলে জানান প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী।  

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

আজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো এক দিনের সরকারি সফরে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির এই সফরকে ঘিরে সুরমা নদীর তীরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।  

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। নির্ধারিত সূচি অনুযায়ী, বেলা ১১টা ১৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এরপর মোটর শোভাযাত্রা নিয়ে তিনি সিলেট সার্কিট হাউজে পৌঁছাবেন এবং সেখানে গার্ড অব অনার গ্রহণ করবেন।

সফরের অংশে দুপুরে রাষ্ট্রপতি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। বিকেল সাড়ে ৩টায় সিলেট নগর ভবনের সামনে সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। অনুষ্ঠান শেষে সার্কিট হাউজে অবস্থান করবেন এবং রাত ৮টায় বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেটজুড়ে নিচ্ছ ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানান, রাষ্ট্রপতির সুরক্ষায় এক হাজার ২০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া সিসিকের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনায় ১ হাজার ২০০ আমন্ত্রিত অতিথির আসনের সংস্থান রাখা হয়েছে বলে জানান প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী।  

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত