ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ডার্বির বহুল বিতর্কিত সেই সিদ্ধান্তের রেশ ধরে চরম শাস্তির মুখে পড়েছেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ম্যাট ডোনোভিও। আর্লিং হলান্ডের বিতর্কিত গোলটি নিয়ে নিজেদের ভুল স্বীকার করে নেওয়ার পর তাকে আন্তর্জাতিক বিরতির আগের রাউন্ড পর্যন্ত সব ম্যাচ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। একই ভুলের খেসারত দিতে হচ্ছে সহকারী ভিএআর ব্লেক অ্যান্ট্রোবাসকেও।
রোববার ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির ম্যাচটি শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ভুলের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে পেশাদার রেফারিদের সংস্থা (পিজিএমওএল)। তারা জানায়, এনজো ফার্নান্দেজ অফসাইড অবস্থানে থাকা সত্ত্বেও ডোনোভিও সেটি ঠিকমতো খেয়াল না করে হলান্ডের গোলটি বহাল রাখেন। ডোনোভিওর উচিত ছিল মাঠের প্রধান রেফারিকে পিচসাইড মনিটরে ভিডিওটি দেখার সুপারিশ করা।
সংস্থার প্রধান নির্বাহী হাওয়ার্ড ওয়েব ও তার পরিচালনা পর্ষদ যৌথভাবে ডোনোভিও ও অ্যান্ট্রোবাসকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতির সিদ্ধান্ত নেন। পেশাদার রেফারি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী অন্তত ১১ অক্টোবর পর্যন্ত দায়িত্বের বাইরে থাকতে হচ্ছে এই দুই কর্মকর্তাকে। ভুল স্বীকার করে ইতোমধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা পাঠিয়েছে রেফারিদের সংস্থাটি।
\

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন