সংবাদ

হাতিরঝিল লেক থেকে পরিত্যক্ত শটগান উদ্ধার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ এএম

হাতিরঝিল লেক থেকে পরিত্যক্ত শটগান উদ্ধার
হাতিরঝিল থানা। ছবি : সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল লেক থেকে পরিত্যক্ত অবস্থায় ব্রাজিলিয়ান একটি শটগান উদ্ধার করেছে হাতিরঝিল থানা-পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে পশ্চিম রামপুরার ডাব্লিউ ব্রিজ ও রামপুরা ব্রিজের মধ্যবর্তী স্লুইসগেটের সামনের অংশ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে লেকে মানুষের হারিয়ে যাওয়া মোবাইল ফোন খুঁজতে নামেন সেলিম গাজী নামের এক ডুবুরি। তল্লাশির একপর্যায়ে তার হাতে আগ্নেয়াস্ত্রটির স্পর্শ লাগে। বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই ডুবুরির সহায়তায় কালো রঙের শটগানটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, উদ্ধার করা অস্ত্রটির গায়ে ‘5HR165440, Made in Brazil’ এবং পাশে ‘ST-12’ ও ‘BP-MTCL’ লেখা রয়েছে। সেই সঙ্গে অস্ত্রটিতে সিলিং সংযুক্ত রয়েছে। পরিত্যক্ত শটগানটি বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

হাতিরঝিল লেক থেকে পরিত্যক্ত শটগান উদ্ধার

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর হাতিরঝিল লেক থেকে পরিত্যক্ত অবস্থায় ব্রাজিলিয়ান একটি শটগান উদ্ধার করেছে হাতিরঝিল থানা-পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে পশ্চিম রামপুরার ডাব্লিউ ব্রিজ ও রামপুরা ব্রিজের মধ্যবর্তী স্লুইসগেটের সামনের অংশ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে লেকে মানুষের হারিয়ে যাওয়া মোবাইল ফোন খুঁজতে নামেন সেলিম গাজী নামের এক ডুবুরি। তল্লাশির একপর্যায়ে তার হাতে আগ্নেয়াস্ত্রটির স্পর্শ লাগে। বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই ডুবুরির সহায়তায় কালো রঙের শটগানটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, উদ্ধার করা অস্ত্রটির গায়ে ‘5HR165440, Made in Brazil’ এবং পাশে ‘ST-12’ ও ‘BP-MTCL’ লেখা রয়েছে। সেই সঙ্গে অস্ত্রটিতে সিলিং সংযুক্ত রয়েছে। পরিত্যক্ত শটগানটি বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত