সংবাদ

ডোবায় ভাসছিল নিখোঁজ ব্যক্তির মরদেহ

প্রতিনিধি, পত্নীতলা (নওগাঁ)
প্রতিনিধি, পত্নীতলা (নওগাঁ)
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পিএম

ডোবায় ভাসছিল নিখোঁজ ব্যক্তির মরদেহ
ছবি : সংবাদ

নওগাঁর পত্নীতলায় তিন দিন ধরে নিখোঁজ বাবুল (৫৫) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা তিনটার দিকে উপজেলার ফহিমপুর এলাকার একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত বাবুল উপজেলার পদ্মপুকুর (পূর্বপাড়া) গ্রামের আজগর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে বাবুল নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। দুপুরে ফহিমপুর গ্রামের একটি গ্রামীণ সড়কের পাশের ডোবায় লাশ ভাসতে দেখে স্থানীয় এক বাসিন্দা খবর দিলে পরিচিতজনরা সেখানে জড়ো হন। খবর পেয়ে নিহতের ছেলে শাহিন ঘটনাস্থলে এসে মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম ও ওসি যৌথভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ময়নাতদন্তের প্রস্তুতিসহ এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ডোবায় ভাসছিল নিখোঁজ ব্যক্তির মরদেহ

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁর পত্নীতলায় তিন দিন ধরে নিখোঁজ বাবুল (৫৫) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা তিনটার দিকে উপজেলার ফহিমপুর এলাকার একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত বাবুল উপজেলার পদ্মপুকুর (পূর্বপাড়া) গ্রামের আজগর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে বাবুল নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। দুপুরে ফহিমপুর গ্রামের একটি গ্রামীণ সড়কের পাশের ডোবায় লাশ ভাসতে দেখে স্থানীয় এক বাসিন্দা খবর দিলে পরিচিতজনরা সেখানে জড়ো হন। খবর পেয়ে নিহতের ছেলে শাহিন ঘটনাস্থলে এসে মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম ও ওসি যৌথভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ময়নাতদন্তের প্রস্তুতিসহ এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত