সংবাদ

মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে : শিবির সভাপতি

প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পিএম

মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে : শিবির সভাপতি
ছবি : সংবাদ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মেগা প্রজেক্টের অজুহাতে মেগা দুর্নীতি ও অর্থ লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বড় প্রকল্পে বড় আকারের দুর্নীতির সুযোগ তৈরি হয়। সে সুযোগ কাজে লাগিয়ে বিগত সরকারের আমলে বিপুল পরিমাণ অর্থ পাচার করা হয়েছে। ২০২৪ সালের অর্থনীতি বিষয়ক শ্বেতপত্রের তথ্য উল্লেখ করে তিনি দাবি করেন, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে আনুমানিক ২৩৪ বিলিয়ন ডলারের অবৈধ অর্থপ্রবাহ ঘটেছে। এই অর্থ দিয়ে অন্তত ১০ থেকে ১২টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব ছিল।

দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতের সমালোচনা করে শিবির সভাপতি বলেন, জনপ্রতিনিধি ও সাবেক মন্ত্রীরা নিজেদের সন্তানদের বিদেশে পড়ালেখা করান এবং নিজেরাও বিদেশে চিকিৎসা নিতে যান। যেদিন দেশের এমপি-মন্ত্রীরা সরকারি হাসপাতালে চিকিৎসা নেবেন, সেদিনই প্রকৃত উন্নতি অর্জিত হবে বলে মনে করেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশে মেধার কোনো ঘাটতি নেই; মূল সংকট সততা ও দেশপ্রেমের।

নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম ও মহানগর সেক্রেটারি আমজাদ হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে : শিবির সভাপতি

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মেগা প্রজেক্টের অজুহাতে মেগা দুর্নীতি ও অর্থ লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বড় প্রকল্পে বড় আকারের দুর্নীতির সুযোগ তৈরি হয়। সে সুযোগ কাজে লাগিয়ে বিগত সরকারের আমলে বিপুল পরিমাণ অর্থ পাচার করা হয়েছে। ২০২৪ সালের অর্থনীতি বিষয়ক শ্বেতপত্রের তথ্য উল্লেখ করে তিনি দাবি করেন, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে আনুমানিক ২৩৪ বিলিয়ন ডলারের অবৈধ অর্থপ্রবাহ ঘটেছে। এই অর্থ দিয়ে অন্তত ১০ থেকে ১২টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব ছিল।

দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতের সমালোচনা করে শিবির সভাপতি বলেন, জনপ্রতিনিধি ও সাবেক মন্ত্রীরা নিজেদের সন্তানদের বিদেশে পড়ালেখা করান এবং নিজেরাও বিদেশে চিকিৎসা নিতে যান। যেদিন দেশের এমপি-মন্ত্রীরা সরকারি হাসপাতালে চিকিৎসা নেবেন, সেদিনই প্রকৃত উন্নতি অর্জিত হবে বলে মনে করেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশে মেধার কোনো ঘাটতি নেই; মূল সংকট সততা ও দেশপ্রেমের।

নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম ও মহানগর সেক্রেটারি আমজাদ হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত