সংবাদ

জামালপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, জামালপুর
প্রতিনিধি, জামালপুর
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পিএম

জামালপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন
ছবি : সংবাদ

জামালপুর পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের লাঙ্গলজোড়া ঘুন্টি এলাকায় মো. ফকির হোসেন হত্যা মামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের ফৌজদারী মোড় এলাকায় লাঙ্গলজোড়া ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের অধিবাসীদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহত ফকির হোসেনের মা নাজমা বেগম, স্ত্রী শিখা আক্তার, বোন শিমুলি এবং স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন ও মো. সোহেল মিয়াসহ আরও অনেকে বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করেন, রাতের আঁধারে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে ফকির হোসেনকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখা হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।

নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। দ্রুততম সময়ে আসামিদের গ্রেপ্তার না করা হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

জামালপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জামালপুর পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের লাঙ্গলজোড়া ঘুন্টি এলাকায় মো. ফকির হোসেন হত্যা মামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের ফৌজদারী মোড় এলাকায় লাঙ্গলজোড়া ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের অধিবাসীদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহত ফকির হোসেনের মা নাজমা বেগম, স্ত্রী শিখা আক্তার, বোন শিমুলি এবং স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন ও মো. সোহেল মিয়াসহ আরও অনেকে বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করেন, রাতের আঁধারে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে ফকির হোসেনকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখা হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।

নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। দ্রুততম সময়ে আসামিদের গ্রেপ্তার না করা হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত