সংবাদ

ভাওয়াইয়ার সুর ছড়াতে আসছে ‘গাইবান্ধার গায়েন’ সিজন-২

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ এএম

ভাওয়াইয়ার সুর ছড়াতে আসছে ‘গাইবান্ধার গায়েন’ সিজন-২
ছবি : সংবাদ

উত্তরাঞ্চলের লোকসংস্কৃতির অন্যতম ধারক ভাওয়াইয়া গানের সুর ছড়িয়ে দিতে গাইবান্ধায় শিগগিরই শুরু হতে যাচ্ছে ‘গাইবান্ধার গায়েন’ (সিজন-২)। বর্ণাঢ্য এই ভাওয়াইয়া উৎসবকে ঘিরে জেলার সাংস্কৃতিক অঙ্গনে এখন আনন্দমুখর পরিবেশ ও জোর প্রস্তুতি চলছে।

গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজন এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে অংশ নেবেন দেশবরেণ্য শিল্পীরা। এতে মূল আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন কিংবদন্তি বাউলশিল্পী শফি মণ্ডল, বিশিষ্ট লোকসংগীতশিল্পী আলেয়া বেগম এবং তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সুরকার আকাশ মাহমুদ। তাদের পরিবেশনা নতুন প্রজন্মের শ্রোতাদের মাঝে ভাওয়াইয়ার ঐতিহ্যবাহী আবেদন তুলে ধরবে বলে আশা করছেন আয়োজকেরা।

‘ভাওয়াইয়া গানে, সুর তোলো প্রাণে’–এই স্লোগানকে ধারণ করে লোকসংগীতের ধারাকে পুনরুজ্জীবিত করতে ইতোমধ্যে জোর প্রচারণা শুরু হয়েছে। সম্প্রতি শিল্পী আকাশ মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টার প্রকাশ করে ‘আমরা আসছি... প্রস্তুত হও ভাওয়াইয়া গানে’ বার্তার মাধ্যমে সংগীতপ্রেমীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও সংগীতপ্রেমীরা মনে করছেন, এটি কেবল কোনো সাধারণ সংগীত প্রতিযোগিতা নয়; বরং উত্তরের নিজস্ব লোকঐতিহ্য উদযাপনের এক মহতী মঞ্চ। এমন আয়োজন তরুণ প্রতিভাদের বিকশিত করার পাশাপাশি আঞ্চলিক গান ও সংস্কৃতির সঠিক মূল্যায়ন এবং প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ভাওয়াইয়ার সুর ছড়াতে আসছে ‘গাইবান্ধার গায়েন’ সিজন-২

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উত্তরাঞ্চলের লোকসংস্কৃতির অন্যতম ধারক ভাওয়াইয়া গানের সুর ছড়িয়ে দিতে গাইবান্ধায় শিগগিরই শুরু হতে যাচ্ছে ‘গাইবান্ধার গায়েন’ (সিজন-২)। বর্ণাঢ্য এই ভাওয়াইয়া উৎসবকে ঘিরে জেলার সাংস্কৃতিক অঙ্গনে এখন আনন্দমুখর পরিবেশ ও জোর প্রস্তুতি চলছে।

গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজন এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে অংশ নেবেন দেশবরেণ্য শিল্পীরা। এতে মূল আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন কিংবদন্তি বাউলশিল্পী শফি মণ্ডল, বিশিষ্ট লোকসংগীতশিল্পী আলেয়া বেগম এবং তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সুরকার আকাশ মাহমুদ। তাদের পরিবেশনা নতুন প্রজন্মের শ্রোতাদের মাঝে ভাওয়াইয়ার ঐতিহ্যবাহী আবেদন তুলে ধরবে বলে আশা করছেন আয়োজকেরা।

‘ভাওয়াইয়া গানে, সুর তোলো প্রাণে’–এই স্লোগানকে ধারণ করে লোকসংগীতের ধারাকে পুনরুজ্জীবিত করতে ইতোমধ্যে জোর প্রচারণা শুরু হয়েছে। সম্প্রতি শিল্পী আকাশ মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টার প্রকাশ করে ‘আমরা আসছি... প্রস্তুত হও ভাওয়াইয়া গানে’ বার্তার মাধ্যমে সংগীতপ্রেমীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও সংগীতপ্রেমীরা মনে করছেন, এটি কেবল কোনো সাধারণ সংগীত প্রতিযোগিতা নয়; বরং উত্তরের নিজস্ব লোকঐতিহ্য উদযাপনের এক মহতী মঞ্চ। এমন আয়োজন তরুণ প্রতিভাদের বিকশিত করার পাশাপাশি আঞ্চলিক গান ও সংস্কৃতির সঠিক মূল্যায়ন এবং প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত