আগামী সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের ফলে টানা দ্বিতীয় বছরের মতো জাতিসংঘের বার্ষিক অধিবেশনে সশরীরে উপস্থিত থাকা থেকে বঞ্চিত হলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, গত বছরও একই কারণে সশরীরে যোগ দিতে না পেরে ভিডিও বার্তার মাধ্যমে অধিবেশনে বক্তব্য দিয়েছিলেন আব্বাস।
মাহমুদ আব্বাসকে ভিসা না দেওয়ার পাশাপাশি ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) কর্মকর্তা এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) সদস্যদের ওপর বিদ্যমান ভিসা বিধিনিষেধ আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, পিএ ও পিএলও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন ও ওয়াশিংটনকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে।
মার্কিন প্রশাসনের অভিযোগ, পিএ ও পিএলও আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে। দ্বিপক্ষীয় আলোচনার বাইরে গিয়ে আন্তর্জাতিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আদায়ের চেষ্টা, কারাবন্দী ফিলিস্তিনিদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া এবং ২০০২ সালের ‘মিডল ইস্ট পিস কমিটমেন্টস’ আইনের শর্ত লঙ্ঘনের কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
তবে জাতিসংঘে পিএলওর পর্যবেক্ষক মিশনে কর্মরত ফিলিস্তিনি কর্মকর্তাদের জন্য পূর্বনির্ধারিত ভিসা ছাড়ের সুবিধা বহাল থাকবে বলে নিশ্চিত করেছে মার্কিন প্রশাসন।
/

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন