সংবাদ

না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ এএম

না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ
ছবি : সংগৃহীত

জাপানের নাগোয়ায় বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযোগী থাকায় চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এর ফলে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবিধায় কোনো বল না খেলে সরাসরি এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিগাতানি নিশিনের কোরিগি অ্যাথলেটিক পার্কে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও টানা বৃষ্টির কারণে আউটফিল্ড প্রস্তুত করা সম্ভব হয়নি। এমনকি নিয়মানুযায়ী কোনো সুপার ওভার ম্যাচ আয়োজন করা সম্ভব না হওয়ায় দুই দলের আন্তর্জাতিক র‍্যাঙ্কিং বিবেচনায় আনা হয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী দলের অবস্থান যেখানে ১০ নম্বরে, সেখানে চীনের অবস্থান ৩৭তম (অন্য খবরে ৩৬তম)। র‍্যাঙ্কিংয়ের এই বিশাল ব্যবধানের কারণে নিগার সুলতানা জ্যোতির দল সরাসরি শেষ চার নিশ্চিত করে।

আগামী ২০ সেপ্টেম্বর ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। সেমিফাইনালে টাইগ্রেসদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে যাচ্ছে এশিয়ার পরাশক্তি ভারত। শুক্রবার কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জাপানের মুখোমুখি হবে ভারতীয় নারী দল।

এর আগে এশিয়ান গেমসে দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। কদিন আগে এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হারের তিক্ততা ভুলে এবার এশিয়ান গেমসের মঞ্চে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাপানের নাগোয়ায় বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযোগী থাকায় চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এর ফলে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবিধায় কোনো বল না খেলে সরাসরি এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিগাতানি নিশিনের কোরিগি অ্যাথলেটিক পার্কে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও টানা বৃষ্টির কারণে আউটফিল্ড প্রস্তুত করা সম্ভব হয়নি। এমনকি নিয়মানুযায়ী কোনো সুপার ওভার ম্যাচ আয়োজন করা সম্ভব না হওয়ায় দুই দলের আন্তর্জাতিক র‍্যাঙ্কিং বিবেচনায় আনা হয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী দলের অবস্থান যেখানে ১০ নম্বরে, সেখানে চীনের অবস্থান ৩৭তম (অন্য খবরে ৩৬তম)। র‍্যাঙ্কিংয়ের এই বিশাল ব্যবধানের কারণে নিগার সুলতানা জ্যোতির দল সরাসরি শেষ চার নিশ্চিত করে।

আগামী ২০ সেপ্টেম্বর ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। সেমিফাইনালে টাইগ্রেসদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে যাচ্ছে এশিয়ার পরাশক্তি ভারত। শুক্রবার কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জাপানের মুখোমুখি হবে ভারতীয় নারী দল।

এর আগে এশিয়ান গেমসে দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। কদিন আগে এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হারের তিক্ততা ভুলে এবার এশিয়ান গেমসের মঞ্চে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত