সংবাদ

চালু হওয়ার ৪৮ ঘণ্টা না পেরোতেই বন্ধ সিইউএফএল

প্রতিনিধি, চট্টগ্রাম
প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পিএম

চালু হওয়ার ৪৮ ঘণ্টা না পেরোতেই বন্ধ সিইউএফএল
ছবি : সংবাদ

চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন চালু হওয়ার ৪৮ ঘণ্টা না পেরোতেই আবারও বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

সিইউএফএলের উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) উত্তম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

উত্তম চৌধুরী বলেন, ‘কারিগরি সমস্যার কারণে বৃহস্পতিবার ভোরে কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। ত্রুটি মেরামত করতে কাজ চলছে। আগামী রোববার বা সোমবারের মধ্যে কারখানাটি পুনরায় চালু করা সম্ভব হতে পারে বলে আশা করছি।’

সিইউএফএল সূত্র জানায়, চলতি বছরের ৪ মার্চ গ্যাস-সংকটের কারণে কারখানাটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় বন্ধ থাকার পর গত ২৫ আগস্ট সিইউএফএলে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়। তবে সে সময়ও যান্ত্রিক ত্রুটির কারণে কারখানা চালু করা সম্ভব হয়নি। কারিগরি প্রস্তুতি শেষে গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কারখানায় সার উৎপাদন শুরু হয়েছিল। কিন্তু চালু হওয়ার মাত্র দুই দিনের মাথায় আবারও বন্ধ হয়ে গেল রাষ্ট্রায়ত্ত কারখানাটি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চালু হওয়ার ৪৮ ঘণ্টা না পেরোতেই বন্ধ সিইউএফএল

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন চালু হওয়ার ৪৮ ঘণ্টা না পেরোতেই আবারও বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

সিইউএফএলের উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) উত্তম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

উত্তম চৌধুরী বলেন, ‘কারিগরি সমস্যার কারণে বৃহস্পতিবার ভোরে কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। ত্রুটি মেরামত করতে কাজ চলছে। আগামী রোববার বা সোমবারের মধ্যে কারখানাটি পুনরায় চালু করা সম্ভব হতে পারে বলে আশা করছি।’

সিইউএফএল সূত্র জানায়, চলতি বছরের ৪ মার্চ গ্যাস-সংকটের কারণে কারখানাটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় বন্ধ থাকার পর গত ২৫ আগস্ট সিইউএফএলে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়। তবে সে সময়ও যান্ত্রিক ত্রুটির কারণে কারখানা চালু করা সম্ভব হয়নি। কারিগরি প্রস্তুতি শেষে গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কারখানায় সার উৎপাদন শুরু হয়েছিল। কিন্তু চালু হওয়ার মাত্র দুই দিনের মাথায় আবারও বন্ধ হয়ে গেল রাষ্ট্রায়ত্ত কারখানাটি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত