সংবাদ

মোকামতলায় চার যানবাহনের চতুর্মুখী সংঘর্ষ, আহত ২

প্রতিনিধি, মোকামতলা (বগুড়া)
প্রতিনিধি, মোকামতলা (বগুড়া)
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম

মোকামতলায় চার যানবাহনের চতুর্মুখী সংঘর্ষ, আহত ২
ছবি : সংবাদ

বগুড়ার মোকামতলায় বাস, দুটি কাভার্ড ভ্যান ও একটি মাইক্রোবাসের চতুর্মুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রহবল এলাকার মধুপুর স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ঢাকা-রংপুর মহাসড়কের উভয় দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নিলে মহাসড়কে স্বাভাবিক হয় যানবাহন চলাচল।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রংপুর থেকে বগুড়াগামী একটি মাইক্রোবাস, একটি কাভার্ড ভ্যান ও ‘ফাইভ স্টার পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস পর পর একই দিকে যাচ্ছিল। বহরের সামনে থাকা মাইক্রোবাসটির চাকা হঠাৎ পাংচার হয়। এ সময় পেছনে থাকা বাসটি তার সামনের কাভার্ড ভ্যানকে সজোরে ধাক্কা দিলে কাভার্ড ভ্যানটি রোড ডিভাইডারের ওপর উঠে উল্টে গিয়ে বিপরীত লেনে পড়ে। তখন বগুড়া দিক থেকে আসা অপর একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সেটি আছড়ে পড়ে।

একই সময়ে ধাক্কা দেওয়া বাসটি মাইক্রোবাসটির পেছনে গিয়ে আঘাত করে। এতে দুটি কাভার্ড ভ্যান ও বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইচ উদ্দিন জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ড ভ্যান দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মোকামতলায় চার যানবাহনের চতুর্মুখী সংঘর্ষ, আহত ২

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বগুড়ার মোকামতলায় বাস, দুটি কাভার্ড ভ্যান ও একটি মাইক্রোবাসের চতুর্মুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রহবল এলাকার মধুপুর স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ঢাকা-রংপুর মহাসড়কের উভয় দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নিলে মহাসড়কে স্বাভাবিক হয় যানবাহন চলাচল।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রংপুর থেকে বগুড়াগামী একটি মাইক্রোবাস, একটি কাভার্ড ভ্যান ও ‘ফাইভ স্টার পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস পর পর একই দিকে যাচ্ছিল। বহরের সামনে থাকা মাইক্রোবাসটির চাকা হঠাৎ পাংচার হয়। এ সময় পেছনে থাকা বাসটি তার সামনের কাভার্ড ভ্যানকে সজোরে ধাক্কা দিলে কাভার্ড ভ্যানটি রোড ডিভাইডারের ওপর উঠে উল্টে গিয়ে বিপরীত লেনে পড়ে। তখন বগুড়া দিক থেকে আসা অপর একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সেটি আছড়ে পড়ে।

একই সময়ে ধাক্কা দেওয়া বাসটি মাইক্রোবাসটির পেছনে গিয়ে আঘাত করে। এতে দুটি কাভার্ড ভ্যান ও বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইচ উদ্দিন জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ড ভ্যান দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত