সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাটিয়ান হাওরে বজ্রপাতে মো. শিপু মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে হাওরের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিপু মিয়া উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের আতাবুর রহমানের বড় ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিপু মিয়া একটি বালুবাহী নৌকা নিয়ে তাহিরপুরের টেকেরঘাট এলাকার উদ্দেশে রওনা হন। নৌকাটি মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় পৌঁছালে হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই শিপু মিয়ার মৃত্যু হয়। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের চাচা এম জি সম্রাট আকুতি প্রকাশ করে বলেন, ‘এভাবে শিপুর চলে যাওয়া মেনে নেওয়া কঠিন। ওর মৃত্যুর পর পরিবারের সদস্যরা ভেঙে পড়েছে।’
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বজ্রপাতে শিপু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন