সংবাদ

না ফেরার দেশে সাবেক এমপি ইকবাল হোসেনের স্ত্রী

প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পিএম

না ফেরার দেশে সাবেক এমপি ইকবাল হোসেনের স্ত্রী
প্রতিভা ইকবাল শান্তি

মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের সাবেক সংসদ সদস্য মরহুম ইকবাল হোসেনের সহধর্মিণী প্রতিভা ইকবাল শান্তি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোররাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

প্রতিভা ইকবাল ঢাকার কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি লৌহজংয়ের ঐতিহ্যবাহী ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আসর নামাজ শেষে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া বাজারের সাহাবা মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, তার স্বামী সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন জাতীয় পার্টির আমলে মুন্সীগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১৯ সালে মৃত্যুবরণ করেন।

প্রতিভা ইকবাল শান্তির মৃত্যুতে এলাকার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন স্তরের প্রতিনিধিরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

না ফেরার দেশে সাবেক এমপি ইকবাল হোসেনের স্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের সাবেক সংসদ সদস্য মরহুম ইকবাল হোসেনের সহধর্মিণী প্রতিভা ইকবাল শান্তি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোররাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

প্রতিভা ইকবাল ঢাকার কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি লৌহজংয়ের ঐতিহ্যবাহী ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আসর নামাজ শেষে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া বাজারের সাহাবা মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, তার স্বামী সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন জাতীয় পার্টির আমলে মুন্সীগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১৯ সালে মৃত্যুবরণ করেন।

প্রতিভা ইকবাল শান্তির মৃত্যুতে এলাকার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন স্তরের প্রতিনিধিরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত