সংবাদ

বড় পর্দায় আসছে ‘মির্জাপুর’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম

বড় পর্দায় আসছে ‘মির্জাপুর’

ওটিটি সিরিজের জনপ্রিয়তা পেরিয়ে এবার বড় পর্দায় আসছে ‘মির্জাপুর’। এরই মধ্যে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ‘মির্জাপুর: দ্য মুভি’। সিনেমাটির রানটাইম প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে ছবিটি।

সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) জানিয়েছে, ‘মির্জাপুর: দ্য মুভি’-এর দৈর্ঘ্য ৩ ঘণ্টা ১৭ মিনিট ১৯ সেকেন্ড। অর্থাৎ সিনেমাটি দেখতে দর্শকদের তিন ঘণ্টারও বেশি সময় প্রেক্ষাগৃহে থাকতে হবে।

‘মির্জাপুর’ সিরিজের সংলাপ, সহিংসতা ও রক্তাক্ত দৃশ্য বরাবরই দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। বড় পর্দার সংস্করণটিও পেয়েছে ‘এ’ সার্টিফিকেট। ফলে শুধু প্রাপ্তবয়স্ক দর্শকরাই সিনেমাটি দেখতে পারবেন।

এক্সেল এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি। আগামী ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘মির্জাপুর: দ্য মুভি’র।

সিনেমাটিতে সিরিজের পরিচিত একাধিক চরিত্রকে দেখা যাবে। অভিনয়ে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, দিব্যেন্দু, রসিকা দুগাল, শ্বেতা ত্রিপাঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মোহিত মালিক, রাজেশ তাইলাং, শ্রিয়া পিলগাঁওকর, সুশান্ত সিংসহ আরও অনেকে। তবে ছবিটিতে রবি কিষাণের উপস্থিতি নিয়েই দর্শকদের আগ্রহ সবচেয়ে বেশি।

দীর্ঘ রানটাইমের কারণে সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই তৈরি হয়েছে কৌতূহল। এখন বড় পর্দায় ‘মির্জাপুর’ কতটা দর্শক টানতে পারে, সেটিই দেখার অপেক্ষা।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বড় পর্দায় আসছে ‘মির্জাপুর’

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত