বাংলাদেশ ও ফ্রান্সের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে নতুন বাংলা সিনেমা ‘দ্য অরেঞ্জ’। ফ্রান্সে পাড়ি দেওয়া এক তরুণীর জীবনসংগ্রাম, নতুন পরিবেশে মানিয়ে নেওয়া এবং বাস্তবতার নানা দিক উঠে আসবে সিনেমাটির গল্পে। এটি পরিচালনা করছেন স্বপন আহমেদ।
সম্প্রতি রাজধানীর
তেজগাঁওয়ে ইমপ্রেস টেলিফিল্মের কার্যালয়ে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে। এতে অভিনয়শিল্পী
ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ থেকে সিনেমাটির প্রযোজনার দায়িত্বে রয়েছে ইমপ্রেস
টেলিফিল্ম।
‘দ্য অরেঞ্জ’-এর
গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তৌকীর আহমেদ, স্বর্ণালী চৈতি ও ফাইজুল ইয়ামিন। সিনেমাটির
গল্প ও নির্মাণ ভাবনায় প্রচলিত ধারার বাইরে যাওয়ার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন
সংশ্লিষ্টরা।
সিনেমাটি প্রসঙ্গে
তৌকীর আহমেদ বলেন, দর্শককে শুধু বিনোদন দেওয়ার পাশাপাশি যে চলচ্চিত্র ভাবতে শেখায় ও
নতুন প্রশ্নের মুখোমুখি করে, তিনি এমন কাজেই বিশ্বাসী। ‘দ্য অরেঞ্জ’ও তেমনই একটি চলচ্চিত্র
বলে জানান তিনি।
অন্যদিকে, চিত্রনাট্য
পড়ার পর থেকেই নিজের চরিত্রটির সঙ্গে মানসিকভাবে সম্পর্ক তৈরি হয়েছে বলে জানিয়েছেন
স্বর্ণালী চৈতি। চরিত্রটিকে বিশ্বাসযোগ্যভাবে পর্দায় তুলে ধরতে প্রস্তুতি নিচ্ছেন তিনি।
ফাইজুল ইয়ামিনের
ক্যারিয়ারে এটি হতে যাচ্ছে দ্বিতীয় চলচ্চিত্র। রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ দিয়ে বড়
পর্দায় অভিষেকের পর এবার যুক্ত হলেন ‘দ্য অরেঞ্জ’-এ। নতুন সিনেমাটি ভিন্নধর্মী উল্লেখ
করে তিনি বলেন, এমন একটি কাজের অংশ হতে পেরে তিনি আনন্দিত।
নির্মাতা স্বপন
আহমেদ জানান, আন্তর্জাতিক দর্শকের কথা মাথায় রেখেই সিনেমাটির গল্প ও নির্মাণ পরিকল্পনা
করা হয়েছে। সব প্রস্তুতি শেষে আগামী সেপ্টেম্বর ফ্রান্সে শুরু হবে সিনেমাটির দৃশ্যধারণ।
বিশ্বের বিভিন্ন দেশের দর্শকের কাছে ‘দ্য অরেঞ্জ’ পৌঁছে দেওয়ার প্রত্যাশা রয়েছে নির্মাতার।

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন