অ্যান্থলজি সিনেমা হিসেবে দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পাওয়া ‘লাস্ট স্টোরিজ’ এবার ফিরছে তৃতীয় কিস্তি নিয়ে। ২০১৮ সালে প্রথম মুক্তির পর ২০২৩ সালে আসে দ্বিতীয় অধ্যায়। এবার তিন বছর পর নতুন চারটি গল্প নিয়ে হাজির হচ্ছে ‘লাস্ট স্টোরিজ ৩’।
সিনেমাটির চারটি
গল্প নির্মাণ করেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে, কিরণ রাও, শকুন বাত্রা ও বিশাল ভরদ্বাজ।
আগের দুই কিস্তির মতো এবারও ভালোবাসা, যৌন আকাঙ্ক্ষা ও সম্পর্কের নানা জটিল দিক উঠে
আসবে গল্পগুলোতে।
বলিউড হাঙ্গামার
প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘লাস্ট স্টোরিজ ৩’।
এর আগে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে সিনেমাটির ট্রেলার।
তৃতীয় কিস্তিতেও
থাকছে তারকাবহুল অভিনয়শিল্পী। বিক্রমাদিত্য মোতওয়ানের গল্পে অভিনয় করেছেন রাধিকা আপ্তে,
কঙ্কনা সেন শর্মা, বিজয় বর্মা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। শকুন বাত্রার গল্পে দেখা যাবে
আলি ফজল ও রাধিকা মদনকে।
অন্যদিকে, বিশাল
ভরদ্বাজের গল্পে জুটি বেঁধেছেন বাস্তব জীবনের দম্পতি সিদ্ধার্থ ও অদিতি রাও হায়দারি।
কিরণ রাওয়ের গল্পে প্রধান চরিত্রে থাকছেন গুরফতেহ পীরজাদা ও নবাগত সানা থাম্পি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে
‘লাস্ট স্টোরিজ ৩’-এর ঘোষণা দেওয়া হয়। নির্মাতারা জানিয়েছেন, এবারের প্রতিটি গল্পেই
মানবিক সম্পর্ককে ভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরা হয়েছে। মানুষের আকাঙ্ক্ষা, নীরবতা,
দুর্বলতা ও পারিপার্শ্বিকতার সঙ্গে সম্পর্কের পরিবর্তনশীলতাই হবে গল্পগুলোর অন্যতম
বিষয়।

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন