সংবাদ

টম ক্রুজ-অ্যান হ্যাথাওয়ে জুটিতে ফিরছে ‘ডেজ অব থান্ডার’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পিএম

টম ক্রুজ-অ্যান হ্যাথাওয়ে জুটিতে ফিরছে ‘ডেজ অব থান্ডার’

হলিউডের দুই জনপ্রিয় তারকা টম ক্রুজ ও অ্যান হ্যাথাওয়েকে এবার একসঙ্গে দেখা যাবে রেসিংভিত্তিক সিনেমায়। ‘ডেজ অব থান্ডার’ ফ্র্যাঞ্চাইজির নতুন পর্বে জুটি বাঁধছেন তারা। অ্যান হ্যাথাওয়ের যুক্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ‘ভ্যারাইটি’।

১৯৯০ সালে মুক্তি পাওয়া ‘ডেজ অব থান্ডার’-এ টম ক্রুজ অভিনয় করেছিলেন রেসকার ড্রাইভার কোল ট্রিকল চরিত্রে। টনি স্কট পরিচালিত সিনেমাটি রেসিংয়ের উত্তেজনা, প্রতিযোগিতা ও ব্যক্তিগত দ্বন্দ্বের গল্পে দর্শকদের নজর কেড়েছিল।

প্রায় চার দশক পর ফ্র্যাঞ্চাইজিটির নতুন অধ্যায়ে আবারও কোল ট্রিকল চরিত্রে ফিরছেন টম ক্রুজ। অন্যদিকে অ্যান হ্যাথাওয়েকে দেখা যাবে একটি রেসকার দলের মালিক ও প্রকৌশলীর চরিত্রে। ফলে দুজনের চরিত্রের সম্পর্ক ও দ্বন্দ্বকে ঘিরে নতুন গল্প তৈরি হবে।

প্যারামাউন্ট পিকচার্স জানিয়েছে, সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৮ সালের ২ জুন। নতুন ছবিটি পরিচালনা করবেন জোনাথন লেভিন। দর্শকদের রেসিংয়ের অভিজ্ঞতা আরও বাস্তবসম্মত করতে আইম্যাক্স ক্যামেরায় সিনেমাটির শুটিং করা হবে। পাশাপাশি ডলবি সিনেমা ও ৪-ডিএক্স ফরম্যাটেও প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।

ছবিটির প্রযোজনায় রয়েছেন টম ক্রুজ, জেরি ব্রুকহাইমার ও টমি হার্পার। এরই মধ্যে অ্যান হ্যাথাওয়ের কাস্টিং নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ‘টপ গান: ম্যাভেরিক’-এর পর পুরোনো আরেকটি ফ্র্যাঞ্চাইজিকে নতুনভাবে ফিরিয়ে আনার ক্ষেত্রে টম ক্রুজ কতটা সফল হন, সেটিই এখন দেখার বিষয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

টম ক্রুজ-অ্যান হ্যাথাওয়ে জুটিতে ফিরছে ‘ডেজ অব থান্ডার’

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

হলিউডের দুই জনপ্রিয় তারকা টম ক্রুজ ও অ্যান হ্যাথাওয়েকে এবার একসঙ্গে দেখা যাবে রেসিংভিত্তিক সিনেমায়। ‘ডেজ অব থান্ডার’ ফ্র্যাঞ্চাইজির নতুন পর্বে জুটি বাঁধছেন তারা। অ্যান হ্যাথাওয়ের যুক্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ‘ভ্যারাইটি’।

১৯৯০ সালে মুক্তি পাওয়া ‘ডেজ অব থান্ডার’-এ টম ক্রুজ অভিনয় করেছিলেন রেসকার ড্রাইভার কোল ট্রিকল চরিত্রে। টনি স্কট পরিচালিত সিনেমাটি রেসিংয়ের উত্তেজনা, প্রতিযোগিতা ও ব্যক্তিগত দ্বন্দ্বের গল্পে দর্শকদের নজর কেড়েছিল।

প্রায় চার দশক পর ফ্র্যাঞ্চাইজিটির নতুন অধ্যায়ে আবারও কোল ট্রিকল চরিত্রে ফিরছেন টম ক্রুজ। অন্যদিকে অ্যান হ্যাথাওয়েকে দেখা যাবে একটি রেসকার দলের মালিক ও প্রকৌশলীর চরিত্রে। ফলে দুজনের চরিত্রের সম্পর্ক ও দ্বন্দ্বকে ঘিরে নতুন গল্প তৈরি হবে।

প্যারামাউন্ট পিকচার্স জানিয়েছে, সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৮ সালের ২ জুন। নতুন ছবিটি পরিচালনা করবেন জোনাথন লেভিন। দর্শকদের রেসিংয়ের অভিজ্ঞতা আরও বাস্তবসম্মত করতে আইম্যাক্স ক্যামেরায় সিনেমাটির শুটিং করা হবে। পাশাপাশি ডলবি সিনেমা ও ৪-ডিএক্স ফরম্যাটেও প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।

ছবিটির প্রযোজনায় রয়েছেন টম ক্রুজ, জেরি ব্রুকহাইমার ও টমি হার্পার। এরই মধ্যে অ্যান হ্যাথাওয়ের কাস্টিং নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ‘টপ গান: ম্যাভেরিক’-এর পর পুরোনো আরেকটি ফ্র্যাঞ্চাইজিকে নতুনভাবে ফিরিয়ে আনার ক্ষেত্রে টম ক্রুজ কতটা সফল হন, সেটিই এখন দেখার বিষয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত