সংবাদ

ভোটে হেরে পদত্যাগ করলেন সুইডেনের প্রধানমন্ত্রী

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ এএম

ভোটে হেরে পদত্যাগ করলেন সুইডেনের প্রধানমন্ত্রী
উলফ ক্রিস্টারসন। ছবি : সংগৃহীত

সুইডেনের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন ডানপন্থী জোটের ভরাডুবির পর আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে মাত্র ৫০ হাজার ভোটের ব্যবধানে জয় তুলে নিয়েছে মধ্য-বামপন্থী বিরোধী দল ‘সোশ্যাল ডেমোক্র্যাটস’।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় উলফ ক্রিস্টারসন লেখেন, ‘নতুন সরকার গঠনের পথ সুগম করতে আমি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি।’ এর আগে রবিবার (১৩ সেপ্টেম্বর) দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

ক্ষমতাসীন ডানপন্থী জোটের প্রধান দল ‘মডারেট পার্টি’কে বাইরে থেকে সমর্থন জুগিয়ে আসছিল অভিবাসনবিরোধী বিতর্কিত রাজনৈতিক দল ‘সুইডেন ডেমোক্র্যাটস (এসডি)’। ক্রিস্টারসন পুনরায় ক্ষমতায় এলে দলটিকে মন্ত্রিসভায় স্থান দেওয়ার অঙ্গীকার করেছিলেন। তবে ২০১০ সালে পার্লামেন্টে অভিষেকের পর এই প্রথম ভোট কমেছে ডানপন্থী এই দলটির। ২০২২ সালের তুলনায় তাদের জনসমর্থন প্রায় ৩ শতাংশ কমে যাওয়ায় বড় ধাক্কা খায় পুরো জোট।

ভোটে জয়ের পর এক বার্তায় বিরোধী নেত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন বলেন, সুইডেনের জনগণ দেশের জন্য নতুন দিকনির্দেশনার পক্ষে স্পষ্ট রায় দিয়েছে। চার বছর বিরোধী আসনে থাকার পর তিনি পুনরায় সরকারের দায়িত্বে ফিরতে যাচ্ছেন।

নতুন সরকার গঠনের লক্ষ্যে ইতিমধ্যেই লেফট পার্টি, সেন্টার পার্টি ও গ্রিন পার্টির সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছেন অ্যান্ডারসন। তবে কর ও অর্থনীতিসহ বেশ কিছু বিষয়ে দলগুলোর দৃষ্টিভিন্নতা থাকায় জোট গঠন কিছুটা সময়সাপেক্ষ হতে পারে। নিয়ম অনুযায়ী, রিক্সডাগের (সুইডেনের পার্লামেন্ট) স্পিকার দলগুলোর সঙ্গে আলোচনা শেষে নতুন প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করবেন, যার ওপর ভোট অনুষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ভোটে হেরে পদত্যাগ করলেন সুইডেনের প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত