সংবাদ

চাঁদপুরে ৫ তলা ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পিএম

চাঁদপুরে ৫ তলা ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু
ছবি: সংগৃহীত

চাঁদপুর শহরের ব্যাংক কলোনি এলাকায় নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে দেলোয়ার হোসেন (৫৮) নামে এক ঠিকাদারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ব্যাংক কলোনির আশরাফিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন শহরের বিষ্ণুদী রোড সংলগ্ন ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নিজের তত্ত্বাবধানে থাকা নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদ থেকে কাজের তদারকি করছিলেন দেলোয়ার হোসেন। কাজ চলাকালে অসাবধানতাবশত তিনি ছাদ থেকে নিচে পড়ে যান। কর্মরত শ্রমিকেরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, পুলিশ হাসপাতালের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

চাঁদপুরে ৫ তলা ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চাঁদপুর শহরের ব্যাংক কলোনি এলাকায় নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে দেলোয়ার হোসেন (৫৮) নামে এক ঠিকাদারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ব্যাংক কলোনির আশরাফিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন শহরের বিষ্ণুদী রোড সংলগ্ন ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নিজের তত্ত্বাবধানে থাকা নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদ থেকে কাজের তদারকি করছিলেন দেলোয়ার হোসেন। কাজ চলাকালে অসাবধানতাবশত তিনি ছাদ থেকে নিচে পড়ে যান। কর্মরত শ্রমিকেরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, পুলিশ হাসপাতালের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত