সংবাদ

সৌদির রিয়াদে প্রথমবার হামলার সতর্কবার্তার পরই বিকট বিস্ফোরণ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পিএম

সৌদির রিয়াদে প্রথমবার হামলার সতর্কবার্তার পরই বিকট বিস্ফোরণ
রিয়াদ, সৌদি আরব। ছবি : সংগৃহীত

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের চলমান সংঘাত নতুন মাত্রা নিয়েছে। রাজধানী রিয়াদে প্রথমবারের মতো সম্ভাব্য বিমান হামলার সতর্কতা জারির পরপরই বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে পুরো শহর। তবে পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

স্থানীয় সময় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাত থেকে শনিবার (১৯ সেপ্টেম্বর)  সকালের মধ্যবর্তী সময়ে রিয়াদসহ দেশটির বেশ কয়েকটি অঞ্চলে একযোগে জরুরি সতর্কবার্তা পাঠায় সৌদি সিভিল ডিফেন্স। এই বার্তা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দ শোনার কথা নিশ্চিত করেছেন বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির সাংবাদিকেরা। পরে প্রাথমিক ঝুঁকি কেটে গেছে জানিয়ে সাধারণ জনগণকে অপ্রয়োজনীয় জনসমাগম এড়িয়ে সতর্ক থাকার পরমর্শ দিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, গত জুলাইয়ে হুথি গোষ্ঠী হামলা জোরদার করা এবং লোহিত সাগরে সৌদিগামী বাণিজ্যিক জাহাজের ওপর ‘সামুদ্রিক অবরোধ’ আরোপের পর এই প্রথম রিয়াদ শহরে এমন সরাসরি বিমান হামলার সতর্কতা জারি করা হলো।

সৌদি গণমাধ্যম ‘সৌদি গেজেট’ জানায়, সিভিল ডিফেন্স কেবল রিয়াদেই নয়, প্রায় আধঘণ্টার ব্যবধানে জেদ্দা, তায়েফ, ইয়ানবু, আল-উলা, খামিস মুশাইত, জাজান ও আবহাসহ অন্তত সাতটি গুরুত্বপূর্ণ শহর ও প্রদেশে ধারাবাহিক সতর্কবার্তা জারি করে। পরবর্তীতে সবকটি স্থানেই বিপদ কেটে গেছে বলে ঘোষণা দেওয়া হয়। তবে রিয়াদের ঠিক কোন স্থানে বিস্ফোরণ ঘটেছে কিংবা এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সৌদির রিয়াদে প্রথমবার হামলার সতর্কবার্তার পরই বিকট বিস্ফোরণ

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের চলমান সংঘাত নতুন মাত্রা নিয়েছে। রাজধানী রিয়াদে প্রথমবারের মতো সম্ভাব্য বিমান হামলার সতর্কতা জারির পরপরই বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে পুরো শহর। তবে পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

স্থানীয় সময় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাত থেকে শনিবার (১৯ সেপ্টেম্বর)  সকালের মধ্যবর্তী সময়ে রিয়াদসহ দেশটির বেশ কয়েকটি অঞ্চলে একযোগে জরুরি সতর্কবার্তা পাঠায় সৌদি সিভিল ডিফেন্স। এই বার্তা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দ শোনার কথা নিশ্চিত করেছেন বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির সাংবাদিকেরা। পরে প্রাথমিক ঝুঁকি কেটে গেছে জানিয়ে সাধারণ জনগণকে অপ্রয়োজনীয় জনসমাগম এড়িয়ে সতর্ক থাকার পরমর্শ দিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, গত জুলাইয়ে হুথি গোষ্ঠী হামলা জোরদার করা এবং লোহিত সাগরে সৌদিগামী বাণিজ্যিক জাহাজের ওপর ‘সামুদ্রিক অবরোধ’ আরোপের পর এই প্রথম রিয়াদ শহরে এমন সরাসরি বিমান হামলার সতর্কতা জারি করা হলো।

সৌদি গণমাধ্যম ‘সৌদি গেজেট’ জানায়, সিভিল ডিফেন্স কেবল রিয়াদেই নয়, প্রায় আধঘণ্টার ব্যবধানে জেদ্দা, তায়েফ, ইয়ানবু, আল-উলা, খামিস মুশাইত, জাজান ও আবহাসহ অন্তত সাতটি গুরুত্বপূর্ণ শহর ও প্রদেশে ধারাবাহিক সতর্কবার্তা জারি করে। পরবর্তীতে সবকটি স্থানেই বিপদ কেটে গেছে বলে ঘোষণা দেওয়া হয়। তবে রিয়াদের ঠিক কোন স্থানে বিস্ফোরণ ঘটেছে কিংবা এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত