ইতালির ঐতিহ্যবাহী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘ভার্সি ডি লুচে ফেস্টিভ্যাল ২০২৬’-এর জুরি বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র সংগঠক আব্দুল্লাহ আল মারুফ। তিনি বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক কোনো সম্মানজনক চলচ্চিত্র উৎসবে তার এই অন্তর্ভুক্তি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য এক বিশেষ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
আগামী ৩ থেকে ১০ অক্টোবর পর্যন্ত ইতালির সিসিলিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই চলচ্চিত্র উৎসব। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত চলচ্চিত্র ও নির্মাতাদের মধ্য থেকে সেরা সৃষ্টিকে মূল্যায়নের লক্ষ্যে তিন দেশের সমন্বয়ে তিন সদস্যের একটি জুরি বোর্ড গঠন করেছে উৎসব কর্তৃপক্ষ। বোর্ডের অন্য দুই সদস্য হলেন ইতালির ফ্রাঙ্কো পেস এবং জার্মানির বির্গিট চেশকা। উৎসব কমিটির বিশেষ আমন্ত্রণে ৩ অক্টোবর সিসিলির উদ্দেশ্যে রওনা হবেন আব্দুল্লাহ আল মারুফ।
দীর্ঘদিন ধরে বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলন, প্রদর্শনী, উৎসব আয়োজন এবং নানা আন্তর্জাতিক কার্যক্রমের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন আব্দুল্লাহ আল মারুফ। ২০১৬ সাল থেকে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মাননা অস্কারের (একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স) বাংলাদেশ কমিটির সমন্বয়ক হিসেবেও তিনি দায়িত্ব সামলে আসছেন।
উল্লেখ্য, ‘ভার্সি ডি লুচে ফেস্টিভ্যাল’ ইতালির একটি অন্যতম আন্তর্জাতিক উৎসব, যেখানে সেলুলয়েডের পাশাপাশি শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন মাধ্যমকে সমান গুরুত্ব দেওয়া হয়। আন্তর্জাতিক এই বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব চলচ্চিত্রের বিশ্ব অঙ্গনে দেশীয় চলচ্চিত্র সংস্কৃতির এক নতুন দুয়ার উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আব্দুল্লাহ আল মারুফের এই কৃতিত্বে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজসহ দেশের চলচ্চিত্রাঙ্গনের ব্যক্তিবর্গ।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন