কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী দাঁড়িয়াবান্ধা (গাদন) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন ‘রাশিদা ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঝাউদিয়া ফুটবল মাঠে আয়োজিত দুই দিনব্যাপী এ প্রতিযোগিতাকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। মোট আটটি দল এতে অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মোছা. ফরিদা ইয়াসমিন। কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এতে প্রধান আলোচক ছিলেন প্রকৌশলী জাকির হোসেন সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন রাশিদা ফাউন্ডেশনের উপদেষ্টা উত্তম কুমার বিশ্বাস ও সভাপতি সাংবাদিক শাহরিয়া ইমন রুবেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন।
রাশিদা ফাউন্ডেশনের সভাপতি শাহরিয়া ইমন রুবেল জানান, আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসা দেশীয় খেলাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রাখাই এ আয়োজনের মূল লক্ষ্য।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন