সংবাদ

চাঁদপুরে নিখোঁজের ৪ দিন পর ফসলি জমিতে মিলল বৃদ্ধার মরদেহ

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পিএম

চাঁদপুরে নিখোঁজের ৪ দিন পর ফসলি জমিতে মিলল বৃদ্ধার মরদেহ
ছবি: সংবাদ

চাঁদপুরের মতলব পৌর এলাকায় নিখোঁজের চার দিন পর রিকাবি বেগম (১০৫) নামে এক বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পৌরসভার উত্তর বাইশপুর এলাকার ধনাগোদা নদীর পূর্ব পাড়ের একটি ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিকাবি বেগম মতলব পৌরসভার চরমুকুন্দি এলাকার মৃত আমির আলী সওদাগরের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এক নারী ময়লা পানি ফেলতে গিয়ে ফসলি জমিতে মরদেহ ভাসতে দেখে চিৎকার দেন। পরে স্থানীয়দের খবরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে এসে মরদেহটি রিকাবি বেগমের বলে শনাক্ত করেন।

পরিবার জানায়, গত ১৬ সেপ্টেম্বর বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন রিকাবি বেগম। স্বজনেরা জানান, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং চোখে কম দেখতেন। চার দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করেও তার কোনো সন্ধান মেলেনি।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

চাঁদপুরে নিখোঁজের ৪ দিন পর ফসলি জমিতে মিলল বৃদ্ধার মরদেহ

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চাঁদপুরের মতলব পৌর এলাকায় নিখোঁজের চার দিন পর রিকাবি বেগম (১০৫) নামে এক বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পৌরসভার উত্তর বাইশপুর এলাকার ধনাগোদা নদীর পূর্ব পাড়ের একটি ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিকাবি বেগম মতলব পৌরসভার চরমুকুন্দি এলাকার মৃত আমির আলী সওদাগরের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এক নারী ময়লা পানি ফেলতে গিয়ে ফসলি জমিতে মরদেহ ভাসতে দেখে চিৎকার দেন। পরে স্থানীয়দের খবরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে এসে মরদেহটি রিকাবি বেগমের বলে শনাক্ত করেন।

পরিবার জানায়, গত ১৬ সেপ্টেম্বর বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন রিকাবি বেগম। স্বজনেরা জানান, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং চোখে কম দেখতেন। চার দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করেও তার কোনো সন্ধান মেলেনি।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত