সংবাদ

সিলেটে ভারতীয় মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে ‘সেবা পক্ষকাল’ শুরু

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পিএম

সিলেটে ভারতীয় মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে ‘সেবা পক্ষকাল’ শুরু
ছবি: সংবাদ

সিলেটে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে ‘সেবা পক্ষকাল’ (Sewa Pakhwada) কর্মসূচি শুরু করেছে ভারতীয় সহকারী হাইকমিশন, সিলেট।

সম্প্রতি সিলেটের পাঁচটি মেডিকেল কলেজে চিকিৎসাশাস্ত্রে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাসসহ মিশনের অন্যান্য কর্মকর্তারা।

সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস ‘সেবা পক্ষকাল’-এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের শিক্ষা, কল্যাণ ও পারস্পরিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন। পরে মুক্ত আলোচনায় শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা ও নানা প্রশ্নের কথা তুলে ধরলে সহকারী হাইকমিশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

অনুষ্ঠানে ‘পরম্পরা’ নামের একটি সংগীতদলের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন পরিবেশিত হয়।

উল্লেখ্য, ‘সেবা পক্ষকাল’ ভারতের জনকল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রমকে উৎসাহিত করতে এবং পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত একটি বিশেষ কর্মসূচি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে ভারতীয় মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে ‘সেবা পক্ষকাল’ শুরু

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সিলেটে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে ‘সেবা পক্ষকাল’ (Sewa Pakhwada) কর্মসূচি শুরু করেছে ভারতীয় সহকারী হাইকমিশন, সিলেট।

সম্প্রতি সিলেটের পাঁচটি মেডিকেল কলেজে চিকিৎসাশাস্ত্রে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাসসহ মিশনের অন্যান্য কর্মকর্তারা।

সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস ‘সেবা পক্ষকাল’-এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের শিক্ষা, কল্যাণ ও পারস্পরিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন। পরে মুক্ত আলোচনায় শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা ও নানা প্রশ্নের কথা তুলে ধরলে সহকারী হাইকমিশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

অনুষ্ঠানে ‘পরম্পরা’ নামের একটি সংগীতদলের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন পরিবেশিত হয়।

উল্লেখ্য, ‘সেবা পক্ষকাল’ ভারতের জনকল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রমকে উৎসাহিত করতে এবং পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত একটি বিশেষ কর্মসূচি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত