দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২০ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৫৩ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন ও হামের উপসর্গ নিয়ে ৯৫২ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে শনাক্ত হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৬৬৬ জন। সেই সঙ্গে এই সময়ে মোট ২০ হাজার ৪৭৪ জনের হাম শনাক্ত হয়েছে।
এ ছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের হাসপাতালে মোট ১ লাখ ৫৭ হাজার ৫৫৬ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৫১ হাজার ৩৯৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন