সংবাদ

সন্দ্বীপে শ্রমিক দল নেতা গুলিবিদ্ধ

মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পিএম

সন্দ্বীপে শ্রমিক দল নেতা গুলিবিদ্ধ
ছবি: সংবাদ

চট্টগ্রামের সন্দ্বীপে মো. নাসির উদ্দিন বাবুল নামের এক উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের পণ্ডিতের হাটের দক্ষিণে নিড বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ নাসির উদ্দিন বাবুল সন্দ্বীপ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক।

উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের জানান, রাতে দুর্বৃত্তদের হামলায় বাবুল গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেন। পরে অবস্থার অবনতি হলে রাত দুইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুল মুছাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল করিমের ভাই। সম্প্রতি স্থানীয় এক পুলিশ সদস্যকে অপহরণের মামলায় আবদুল করিম গ্রেপ্তার হওয়ার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। তবে বাবুলের ওপর কারা, কী কারণে হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সন্দ্বীপে শ্রমিক দল নেতা গুলিবিদ্ধ

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রামের সন্দ্বীপে মো. নাসির উদ্দিন বাবুল নামের এক উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের পণ্ডিতের হাটের দক্ষিণে নিড বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ নাসির উদ্দিন বাবুল সন্দ্বীপ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক।

উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের জানান, রাতে দুর্বৃত্তদের হামলায় বাবুল গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেন। পরে অবস্থার অবনতি হলে রাত দুইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুল মুছাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল করিমের ভাই। সম্প্রতি স্থানীয় এক পুলিশ সদস্যকে অপহরণের মামলায় আবদুল করিম গ্রেপ্তার হওয়ার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। তবে বাবুলের ওপর কারা, কী কারণে হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত