কারিগরি শিক্ষায় নিজেদের যোগ্য করে তুলতে পারলে দেশ ও জাতির সমৃদ্ধি অবশ্যম্ভাবী বলে মন্তব্য করেছেন ভ্যাটিকান রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন এস রানডাল। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নভারা বেসরকারি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট’-এর শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আর্চবিশপ কেভিন এস রানডাল বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির আসল মেরুদণ্ড। একটি ভবন নির্মাণে যেমন শক্ত ভিত ও দক্ষ কারিগরের প্রয়োজন হয়, তেমনি একটি উন্নত জাতি গঠনেও মানসম্মত কারিগরি শিক্ষার বিকল্প নেই।‘
অনুষ্ঠানের শুরুতে ভ্যাটিকান রাষ্ট্রদূতকে ঐতিহ্যবাহী আদিবাসী গান ও নাচের তালে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে জাতীয় পতাকা ও ভ্যাটিকান সিটির পতাকা উত্তোলন শেষে তিনি ইনস্টিটিউটের নামফলক উন্মোচন করেন।
দিনাজপুর ধর্মপ্রদেশের বিশপ ড. সেবাস্টিয়ান টুডুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার আন্তনী সেন, কারিতাস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক রবি মার্ডী, সুইহারী ধর্মপল্লীর ফাদার পাওলো বালান পিমে, শান্তিরানী সিস্টার্স সংঘের সুপিরিয়র জেনারেল সিস্টার বীণা এস রোজারিও এবং সেন্ট ভিনসেন্ট নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ সিস্টার সমূলা রোজারিও।
নভারা বেসরকারি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের অধ্যক্ষ মাইকেল মার্ডীর পরিচালনায় অনুষ্ঠানে স্থানীয় যাজক, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন