নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল করার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে বেশ কিছু লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মহাসড়কের লাঙ্গলবন্দ সেতুসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাবিবুর রহমানের নির্দেশনায় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে দ্রুত অভিযান চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় এবং সেখান থেকে ১১ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মো. এমরান হোসেন (২২), মো. মোস্তাকিন (১২), রায়হান মিয়া স্বাধীন (১৫), তামিম (১৪), মাহিন (১৭), মো. ইউসুফ (১৯), আনিস (১৪), মো. হৃদয় (১৬), মো. শাহপরান (১৯), মো. ইসমাইল হোসেন (৫৬) ও ইয়াসিন আরাফাত ইথুন (১৭)।
পুলিশের ভাষ্য, ঝটিকা মিছিলের মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জনসাধারণের ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হচ্ছিল। খবর পাওয়া মাত্রই পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, ‘মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকালে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন