সংবাদ

যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পিএম

যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ
ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. বিল্লাল (৩২) নামে এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী মোড়ে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর হঠাৎ করেই যাত্রাবাড়ী মোড় এলাকায় বিকট শব্দে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়। আচমকা এই বিস্ফোরণে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পথচারীরা ছোটাছুটি শুরু করেন। এ সময় ওই সড়ক দিয়ে যাওয়ার পথে ককটেলের স্প্লিন্টারের আঘাতে আহত হন রিকশাচালক বিল্লাল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

ককটেল বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ককটেল কারা এবং কী উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ওসি আরও জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. বিল্লাল (৩২) নামে এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী মোড়ে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর হঠাৎ করেই যাত্রাবাড়ী মোড় এলাকায় বিকট শব্দে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়। আচমকা এই বিস্ফোরণে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পথচারীরা ছোটাছুটি শুরু করেন। এ সময় ওই সড়ক দিয়ে যাওয়ার পথে ককটেলের স্প্লিন্টারের আঘাতে আহত হন রিকশাচালক বিল্লাল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

ককটেল বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ককটেল কারা এবং কী উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ওসি আরও জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত