সংবাদ

এবার মিরপুর-১ নম্বরে বাসে আগুন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পিএম

এবার মিরপুর-১ নম্বরে বাসে আগুন
ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুর-১১ নম্বরের পর এবার মিরপুর-১ নম্বরেও যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে মিরপুর-১ নম্বরের ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।

এর আগে একই সন্ধ্যায় মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের বিপরীত পাশে ‘শিকড় পরিবহন’-এর একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, শনিবার সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরে বাসে আগুন লাগার সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি চলন্ত অবস্থায় থাকাকালেই হঠাৎ আগুন ধরে যায়।

মিরপুর-১১ নম্বরের ঘটনার কিছুক্ষণ পরই রাতে মিরপুর-১ নম্বরের ট্রাফিক পুলিশ বক্সের সামনে দুর্বৃত্তরা আরেকটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান, এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট কারণ ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে ফায়ার সার্ভিস কাজ করছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

এবার মিরপুর-১ নম্বরে বাসে আগুন

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর মিরপুর-১১ নম্বরের পর এবার মিরপুর-১ নম্বরেও যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে মিরপুর-১ নম্বরের ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।

এর আগে একই সন্ধ্যায় মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের বিপরীত পাশে ‘শিকড় পরিবহন’-এর একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, শনিবার সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরে বাসে আগুন লাগার সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি চলন্ত অবস্থায় থাকাকালেই হঠাৎ আগুন ধরে যায়।

মিরপুর-১১ নম্বরের ঘটনার কিছুক্ষণ পরই রাতে মিরপুর-১ নম্বরের ট্রাফিক পুলিশ বক্সের সামনে দুর্বৃত্তরা আরেকটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান, এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট কারণ ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে ফায়ার সার্ভিস কাজ করছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত