চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বহুজাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধসহ চার দফা দাবিতে সরকারকে দুই দিনের সময়সীমা (আলটিমেটাম) দেওয়া হয়েছে। দাবি আদায় না হলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম ও আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের যুগ্ম সমন্বয়ক ইব্রাহিম খোকন এবং কর্মসূচি ঘোষণা করেন অপর যুগ্ম সমন্বয়ক হুমায়ুন কবীর।
সংগঠনগুলোর উত্থাপিত চার দফা দাবির মধ্যে রয়েছে— ১. এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার চুক্তি ও সংশ্লিষ্ট সব কার্যক্রম অবিলম্বে বন্ধ করা।
২. বিগত আন্দোলনের ঘটনায় চট্টগ্রাম বন্দরের নেতৃবৃন্দসহ ১৫ কর্মচারীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার।
৩. ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তি প্রক্রিয়ার সঙ্গে জড়িত কর্মকর্তাদের অপসারণ।
৪. দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জনবল নিয়োগ কার্যক্রম পুনরায় চালু করে বন্দরের গতিশীলতা ফেরানো।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ২০১৭ সাল থেকে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে।
লিখিত বক্তব্যে ইব্রাহিম খোকন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও এ চুক্তি দ্রুত সম্পাদনের চেষ্টা করা হয়েছিল, তবে শ্রমিক-কর্মচারী, শিক্ষার্থী ও পেশাজীবীদের তীব্র আন্দোলনের মুখে তা থমকে যায়। কিন্তু সম্প্রতি একটি গোষ্ঠী পুনরায় ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি হস্তান্তরের জোর চক্রান্ত চালাচ্ছে। ডিপি ওয়ার্ল্ডের হাতে টার্মিনাল ছেড়ে দিলে রাজস্ব আয় বিদেশে চলে যাবে এবং জাতীয় নিরাপত্তায় বড় ধরনের ঝুঁকি তৈরি হবে।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, ২০২৫-২৬ অর্থবছরে এনসিটি থেকে প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা আয় এবং প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা নিট লাভ হয়েছে, যা থেকে সরকার বিপুল রাজস্ব পেয়েছে। বিদেশি সংস্থাকে ইজারা দিলে সরকার এই বিশাল রাজস্ব থেকে বঞ্চিত হবে।
সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের চট্টগ্রাম জেলা সমন্বয়ক স্বপন মজুমদার বলেন, ‘এনসিটি চট্টগ্রাম বন্দরের একটি অত্যন্ত লাভজনক স্থাপনা। এটি ইজারা দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটি আন্তর্জাতিক চক্রের স্বার্থসিদ্ধির জন্য এই ব্যবস্থা করা হচ্ছে।’
ঘোষিত সূচি অনুযায়ী, দাবি মেনে নেওয়া না হলে আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নিমতলা বিশ্বরোড থেকে ওয়ানস্টপ পর্যন্ত মানববন্ধন এবং রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ফকিরহাট ৩ নম্বর গেট থেকে ওয়ানস্টপ পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে স্কপ নেতা ইফতেখার কামাল, মোজাহের হোসেন শওকত, মার্চেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি হারুনুর রশীদ, ডক জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিমসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন