সংবাদ

ক্যামেরা ছাড়াই স্মার্ট গ্লাস! মেটার নতুন চমক

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পিএম

ক্যামেরা ছাড়াই স্মার্ট গ্লাস! মেটার নতুন চমক

স্মার্ট গ্লাসের সঙ্গে ক্যামেরার ব্যবহার এতদিন প্রায় অবিচ্ছেদ্য বলেই মনে করা হতো। চোখের সামনে থাকা দৃশ্য ধারণ থেকে শুরু করে ভয়েস কমান্ড ও এআই সহকারীর সঙ্গে যোগাযোগ-বিভিন্ন সুবিধার জন্য এসব ডিভাইসে ক্যামেরা রাখা হয়েছে। তবে সেই প্রচলিত ধারণা থেকে সরে এসে এবার ক্যামেরাবিহীন স্মার্ট গ্লাস তৈরির উদ্যোগ নিয়েছে মেটা। নতুন ডিভাইসটির কোডনেম ‘লুনা’

প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর মেটার বার্ষিক কানেক্ট ডেভেলপার সম্মেলনে লুনার বিষয়ে ঘোষণা আসতে পারে। চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠেয় এই আয়োজনে ডিভাইসটির প্রদর্শনও হতে পারে। বাজারে বিক্রি শুরু হতে পারে অক্টোবর থেকে।

অডিও ও এআই হবে মূল আকর্ষণ

লুনার সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন ক্যামেরার অনুপস্থিতি। বর্তমান অনেক স্মার্ট গ্লাসে ছবি ও ভিডিও ধারণের সুবিধা থাকলেও লুনায় সেই প্রযুক্তি রাখা হচ্ছে না। এর ফলে আশপাশের মানুষের গোপনীয়তা নিয়ে তৈরি হওয়া কিছু উদ্বেগও কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ক্যামেরা বাদ গেলেও এআইভিত্তিক সুবিধা থাকছে। ডিভাইসটিতে ছয়টি মাইক্রোফোন এবং কানের কাছে বিল্ট-ইন স্পিকার থাকার কথা রয়েছে। এসবের মাধ্যমে ব্যবহারকারী ভয়েস কমান্ড দিতে পারবেন এবং মেটা এআইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। অর্থা দৃশ্য বিশ্লেষণের বদলে কণ্ঠনির্ভর ইন্টারঅ্যাকশনই হবে লুনার অন্যতম প্রধান বৈশিষ্ট্য।

সাধারণ চশমার মতো নকশা

লুনার নকশাতেও প্রযুক্তির উপস্থিতি যতটা সম্ভব আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। সাধারণ চশমার মতো দেখতে ডিভাইসটির দুই পাশের অংশ বা টেম্পল তুলনামূলক পাতলা হতে পারে।

এক পাশে থাকা আলাদা বোতাম চাপলে সরাসরি এআই অ্যাসিস্ট্যান্ট চালু করা যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ক্লাবমাস্টার ও বার্গব্যাংক-এই দুটি নকশায় লুনা বাজারে আসতে পারে। তবে এর দাম, ব্যাটারি ব্যাকআপ এবং অন্যান্য কারিগরি বৈশিষ্ট্য এখনো প্রকাশ করা হয়নি।

গোপনীয়তার প্রশ্নে নতুন পথ

ক্যামেরাযুক্ত স্মার্ট গ্লাস নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে গোপনীয়তা ঘিরে। ব্যবহারকারীর অজান্তে আশপাশের মানুষের ছবি বা ভিডিও ধারণের সম্ভাবনা এবং ক্যামেরা সক্রিয় থাকার সংকেত হিসেবে ব্যবহৃত এলইডি কতটা কার্যকর—এসব নিয়ে প্রশ্ন উঠেছে।

বর্তমান মেটা গ্লাসেসে ছবি ও ভিডিও ধারণের সময় এলইডি ইন্ডিকেটর ব্যবহৃত হয়। তবে কিছু ব্যবহারকারী সেই ইন্ডিকেটর নিয়ে কারসাজির উপায় বের করেছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এমন পরিস্থিতিতে ক্যামেরাবিহীন গ্লাস বাজারে আনার উদ্যোগ মেটার জন্য ভিন্ন ধরনের কৌশল হতে পারে।

আগের মডেলে ছিল ক্যামেরা

মেটা এর আগে চশমা নির্মাতা এসিলরলাক্সোটিকার সঙ্গে যৌথভাবে স্মার্ট গ্লাস তৈরি করেছে। বর্তমান মেটা গ্লাসেসে রয়েছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা, ১০০ ডিগ্রি ফিল্ড অব ভিউ এবং মিউজ স্পার্ক এআই মডেলভিত্তিক বিভিন্ন সুবিধা। পাশাপাশি প্রায় ২০টি ভাষায় লাইভ অনুবাদের সুবিধাও রয়েছে।

লুনা বাজারে এলে স্মার্ট গ্লাসের ব্যবহারধারায় নতুন একটি দিক যুক্ত হতে পারে। দৃশ্য ধারণের বদলে এআই, মাইক্রোফোন ও অডিওভিত্তিক যোগাযোগকে সামনে রেখে পরিধানযোগ্য প্রযুক্তির নতুন অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করছে মেটা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ক্যামেরা ছাড়াই স্মার্ট গ্লাস! মেটার নতুন চমক

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত