ছয়জন গ্রামবাসীকে আটকের ঘটনাকে কেন্দ্র করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে মারাত্মক উত্তেজনা সৃষ্টি হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে নিরাপত্তা বাহিনীর হাতে ওই গ্রামবাসীদের আটকের খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় কুকি সম্প্রদায়ের বাসিন্দারা। বিক্ষোভকারীরা জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন এবং নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ১০টার দিকে কাংপোকপির খোলেন গ্রাম থেকে ছয়জন বাসিন্দাকে আটক করে যৌথ নিরাপত্তা বাহিনী। এরপরই মটবাং ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা অবিলম্বে সড়ক অবরোধ করলে মণিপুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্ফল-দিমাপুর জাতীয় সড়কে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় হুড়োহুড়ি ও কাঁদানে গ্যাসের প্রভাবে বেশ কয়েকজন সাধারণ নাগরিক আহত হন, যাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আন্দোলনকারীদের দাবি, কোনো আগাম নোটিশ বা নির্দিষ্ট অভিযোগ ছাড়াই খোলেন গ্রামের ছয় যুবককে অন্যায়ভাবে তুলে নেওয়া হয়েছে। অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে প্রশাসন জানিয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছিল। বর্তমানে কাংপোকপি সংলগ্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও তা নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
/

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন