চুয়াডাঙ্গা শহরের উপশম নার্সিং হোম ক্লিনিকে চিকিৎসায় অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগে চিকিৎসকের ওপর হামলা ও ক্লিনিকে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে জেলাজুড়ে ৪৮ ঘণ্টার জন্য চিকিৎসকদের সব ধরনের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা জেলার সব সরকারি ও বেসরকারি চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিস থেকে বিরত থাকবেন। তবে সরকারি হাসপাতালগুলোতে স্বাভাবিক চিকিৎসাসেবা কার্যক্রম চালু থাকবে।
এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে জেলা বিএমএ আয়োজিত জরুরি সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা বিএমএর দপ্তর সম্পাদক ডা. মো. মোহাইমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে রোগীর মৃত্যুর ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ জানান, ক্লিনিকটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পিত্তথলির পাথরের অস্ত্রোপচারকালে রবগুল মোল্লা (৪৫) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া গ্রামের খেজমত মোল্লার ছেলে এবং স্থানীয় একটি ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। স্বজনদের অভিযোগ, অপচিকিৎসা ও অসাবধানতার কারণেই তার মৃত্যু হয়েছে।
রবগুলের বোন সাকিনা খাতুন অভিযোগ করে বলেন, 'আমার ভাই হেঁটে অপারেশন থিয়েটারে গেল। অস্ত্রোপচারের আগে তাকে অন্তত ১০ বার ইনজেকশন দেওয়া হয়। ওখানেই তার মৃত্যু হলেও চিকিৎসকেরা গোপন রেখে আমাদের রক্ত আনতে পাঠান। আমরা এই অপচিকিৎসার বিচার চাই।'
মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজন ও স্থানীয় বাসিন্দারা উপশম নার্সিং হোম ক্লিনিকে দফায় দফায় ভাঙচুর চালান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জরুরি সভায় জেলা বিএমএ নেতারা অভিযোগ করেন, চিকিৎসা চলাকালে বিএমএর আহ্বায়ক ডা. আবু হাসানুজ্জামান নূপুরসহ সংশ্লিষ্ট চিকিৎসকদের শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। সভায় অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও চিকিৎসকদের সুরক্ষার জোর দাবি জানানো হয়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সুরাহা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন পেশাজীবী নেতারা।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন